Thursday, October 29, 2026
26 C
Kolkata

বিশ্বের ৬ নম্বর ধনী ব্যাক্তি মুকেশ আম্বানি, একদিনে সম্পত্তি বাড়ল ২১২ কোটি ডলার

এনবিটিভি ডেস্ক: বিশ্বের ৬ নম্বর ধনী। বুধবার ওই জায়গায় চলে এলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার  ইনডেক্স অনুযায়ী মুকেশ আম্বানির বর্তমানে সম্পত্তির পরিমাণ ৭৪.৩ বিলিয়ন ডলার বা ৭,৪৩০ কোটি ডলার।

সম্পত্তির দৌড়ে মুকেশ পেছনে ফেলে দিয়েছেন গুগলের প্রতিষ্ঠাতা ল্য়ারি পেজ ও সের্গেই ব্রিন, ওয়ারেন বাফেট, টেসলার সিইও এলন মাস্ককে।

করোনা সংক্রমণের কারণে গোটা দুনিয়াতেই এখন আর্থিক মন্দা চলছে। কিন্তু মুকেশ আম্বানির সম্পত্তি বেড়েই চলছে।  ব্লুমবার্গের দাবি, সম্প্রতি একদিন তাঁর সম্পত্তির পরিমাণ বেড়েছে ২.১২ বিলিয়ন ডলার বা ২১২ কোটি ডলার। ভারতীয় মূদ্রায় তা ১৫,৮১০.৯৬ কোটি টাকা। ২০২০ সালে মুকেশের মোট সম্পত্তি বেড়েছে ১৫.৬ বিলিয়ন ডলার।

ব্লুবার্গের বিলিয়নেয়ার ইনডেক্স অনুযায়ী দুনিয়ার প্রথম পাঁচ বিলিয়নেয়ার হলেন অ্যামাজের সিইও জেফ বেজস(১৮৬ বিলিয়ন ডলার), মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস(১১৮ বিলিয়ন ডলার), বার্নাড আর্নল্ড(৯৫.১ বিলিয়ন ডলার), ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ(৯১.৮ বিলিয়ন ডলার), স্টিভ বামার(৭৫.১ বিলিয়ন)

Hot this week

মোদীর বারাণসীতে ফের ধাক্কা বিজেপির, বিধান পরিষদের দ্বিতীয় আসনেও জয়ী সমাজবাদী পার্টি! গণনা শেষের আগেই হার স্বীকার পদ্মপ্রার্থীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে বিধান পরিষদের নির্বাচনে...

ট্রেনে রাতভর মোবাইল চার্জে দিয়ে ঘুম? ১১টা বাজলেই বন্ধ হবে চার্জিং পয়েন্ট, রেলের নতুন নিয়ম কার্যকর!

ট্রেনে যাতায়াতের সময় মোবাইল বা পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসিয়ে...

Topics

নাগপুরে বিজেপির শক্ত ঘাঁটিতে কংগ্রেসের জয়, আরএসএসের গড়ে হারতেই ফড়নবীশকে কটাক্ষ হাত শিবিরের

মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচনে মাত্র একটি আসনে জিতেছে কংগ্রেস।...

কর্ণাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বড় ধাক্কা, এসআইআর-এ বাদ গেল ১ কোটিরও বেশি নাম!

কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া...

Related Articles

Popular Categories