Monday, November 23, 2026
30 C
Kolkata

রাজস্থানে পঞ্চায়েত ভোটে স্ত্রীর হার, রাগে গ্রামের রাস্তার আলো খুলে নেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে! বিজেপি নেতার ঘনিষ্ঠের কাণ্ডে বিতর্ক

পঞ্চায়েত নির্বাচনে স্ত্রীর পরাজয়ের পর গ্রামের রাস্তার আলো খুলে নেওয়ার অভিযোগ উঠল বিজেপি বিধায়কের এক ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে। রাজস্থানের টোঙ্ক জেলার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনে হারের বদলা নিতেই গ্রামের রাস্তা থেকে একের পর এক আলো সরিয়ে নেওয়া হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি এবং বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্তারা।

ঘটনাটি টোঙ্ক জেলার পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের। এই এলাকার বিভিন্ন গ্রামে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে প্রায় ৫০টি আলো লাগানো হয়েছিল। স্থানীয়দের দাবি, নিওয়াইয়ের বিজেপি বিধায়ক রামসহায় বর্মার ঘনিষ্ঠ সহযোগী অলোক শর্মার নির্দেশেই সেই আলো খুলে নেওয়ার কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে এই ওয়ার্ড থেকেই বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা। কিন্তু নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি।

গ্রামবাসীদের অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর থেকেই রাস্তার আলো সরানোর প্রক্রিয়া শুরু হয়। তাঁদের দাবি, স্ত্রীর পরাজয় মেনে নিতে না পেরেই অলোক শর্মা এমন পদক্ষেপ করেছেন। এর ফলে রাতের বেলা গ্রামের রাস্তায় চলাচল করতে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিরোধী রাজনৈতিক দলগুলিও এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে।

জানা গিয়েছে, জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের কর্মীরা রাস্তার পাশের খুঁটি থেকে আলো খুলে নিয়ে যান। প্রথমে প্রায় ১০টি আলো সরিয়ে ফেলা হয়। এরপর গ্রামবাসীরা প্রতিবাদ জানালে পরিস্থিতি বদলায়। নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান বাকি ৪০টি আলোর বিদ্যুতের বিল মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। সেই আশ্বাসের পর আপাতত বাকি আলো খোলার কাজ বন্ধ রাখা হয়।

গ্রামবাসীদের প্রশ্ন, এতদিন ধরে যে আলো জ্বলছিল, নির্বাচনের ফল প্রকাশের পর হঠাৎ সেগুলি সরানোর প্রয়োজন হল কেন? কার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারও জবাব চাইছেন তাঁরা।

তবে গ্রামবাসীদের অভিযোগ মানতে নারাজ জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম। সংস্থার দাবি, ওই আলো জ্বালানোর জন্য নিয়ম মেনে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়নি। বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল বলেই সেগুলি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই বক্তব্য জানিয়েছেন অলোক শর্মাও। তাঁর দাবি, রাস্তার আলো সরানোর সঙ্গে তাঁর স্ত্রীর নির্বাচনে পরাজয়ের কোনও সম্পর্ক নেই।

Hot this week

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

যোগীর ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ পড়ার দাবি, তথ্যপ্রমাণ চেয়ে চিঠি অবসরপ্রাপ্ত বিচারপতিদের

উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ১ কোটি ২৭ লক্ষ হিন্দুর...

তৃণমূল ছাড়ার পরই ইউসুফ পাঠানকে বিপুল ছাড়ে সরকারি জমি বরাদ্দ গুজরাটে!

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে নিজের চাওয়া জমি...

ডিলিমিটেশন বিল পাশ করাতে মরিয়া বিজেপি, সাংসদ পিছু ১৫০ কোটি টাকার প্রস্তাবের অভিযোগ শিব সেনার

ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিল পাশ...

Topics

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

তৃণমূল ছাড়ার পরই ইউসুফ পাঠানকে বিপুল ছাড়ে সরকারি জমি বরাদ্দ গুজরাটে!

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে নিজের চাওয়া জমি...

ডিলিমিটেশন বিল পাশ করাতে মরিয়া বিজেপি, সাংসদ পিছু ১৫০ কোটি টাকার প্রস্তাবের অভিযোগ শিব সেনার

ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিল পাশ...

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া...

Related Articles

Popular Categories