Monday, November 23, 2026
30 C
Kolkata

যোগীর ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ পড়ার দাবি, তথ্যপ্রমাণ চেয়ে চিঠি অবসরপ্রাপ্ত বিচারপতিদের

উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ১ কোটি ২৭ লক্ষ হিন্দুর নাম বাদ পড়েছে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার সেই দাবির স্বপক্ষে প্রমাণ ও প্রয়োজনীয় তথ্য চেয়ে তাঁকে চিঠি পাঠালেন সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের একটি বিশেষ কমিটি। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে কাজ করা এই কমিটির বক্তব্য, যোগীর দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এসআইআরের মাধ্যমে প্রকৃত ভোটারদের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে কি না, সেটাই খতিয়ে দেখছে তারা।প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি মদন বি লোকুরের নেতৃত্বে গঠিত এই কমিটির নাম ‘ইন্ডিপেনডেন্ট কমিশন অন এসআইআর অব ইলেক্টোরাল রোলস’। সংবিধান ও সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করা লইয়ার্স অ্যাসোসিয়েশন ফর কনস্টিটিউশন (LAFC) এই কমিটি তৈরি করেছে। গত ২১ নভেম্বর যোগী আদিত্যনাথকে চিঠি দিয়ে তাঁর বক্তব্যের সমর্থনে প্রয়োজনীয় নথি, পরিসংখ্যান এবং তথ্য জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।কমিটির তরফে জানানো হয়েছে, ভোটার তালিকা তৈরির পদ্ধতিতে কোনও ভুল বা ফাঁকফোকর রয়েছে কি না, যার কারণে এত বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়তে পারে, তা পরীক্ষা করা হবে। মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাওয়া সমস্ত তথ্য সম্পূর্ণ স্বাধীনভাবে এবং নিরপেক্ষতার সঙ্গে খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছে বিচারপতিদের এই দল।সামনেই উত্তরপ্রদেশে নির্বাচন। এই পরিস্থিতিতে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়লে তাঁদের ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে কমিশন। তাই যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার জন্য যোগী সরকারকে অনুরোধ করা হয়েছে।এই কমিটিতে বিচারপতি লোকুর ছাড়াও রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এ কে পট্টনায়ক। এছাড়া প্রাক্তন হাই কোর্টের বিচারপতি বদর দুরেজ আহমেদ, রেখা শর্মা এবং অঞ্জনা প্রকাশও রয়েছেন।উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ার সাংবিধানিক বৈধতা, আইন মেনে কাজ হয়েছে কি না এবং সাধারণ ভোটারদের উপর এর প্রভাব কতটা পড়েছে, তা খতিয়ে দেখাই এই কমিটির মূল দায়িত্ব।এদিকে, উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া আগেই জানিয়েছেন, নির্বাচন কমিশনের কাছে ভোটারদের ধর্ম বা জাতিগত পরিচয়ের কোনও তথ্য থাকে না। ফলে ধর্মের ভিত্তিতে ১.২৭ কোটি ভোটার বাদ পড়ার দাবির তথ্যের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। এবার যোগী সরকার সেই দাবির পক্ষে কী তথ্য দেয়, সেদিকেই নজর রয়েছে।

Hot this week

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

তৃণমূল ছাড়ার পরই ইউসুফ পাঠানকে বিপুল ছাড়ে সরকারি জমি বরাদ্দ গুজরাটে!

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে নিজের চাওয়া জমি...

ডিলিমিটেশন বিল পাশ করাতে মরিয়া বিজেপি, সাংসদ পিছু ১৫০ কোটি টাকার প্রস্তাবের অভিযোগ শিব সেনার

ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিল পাশ...

Topics

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

তৃণমূল ছাড়ার পরই ইউসুফ পাঠানকে বিপুল ছাড়ে সরকারি জমি বরাদ্দ গুজরাটে!

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে নিজের চাওয়া জমি...

ডিলিমিটেশন বিল পাশ করাতে মরিয়া বিজেপি, সাংসদ পিছু ১৫০ কোটি টাকার প্রস্তাবের অভিযোগ শিব সেনার

ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিল পাশ...

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া...

Related Articles

Popular Categories