Wednesday, October 28, 2026
31 C
Kolkata

ফাজিলে মেয়েদের মধ্যে প্রথম ও রাজ্যের পঞ্চম জাকিয়া সুলতানাকে সংবর্ধিত করলো সিরাত

এনবিটিভি ডিজিটাল ডেস্ক, ২৭ জুলাই,নিজস্ব প্রতিবেদন: সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাষ্টের উদ্যোগে এবছর পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সম্প্রতি যে আলিম ফাজিল হাই মাদ্রাসার ফলাফল বার হয় সেই পরীক্ষায় ফাজিলে রাজ্যের মধ্যে মেয়েদের মধ্যে প্রথম ও রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে উত্তর ২৪ পরগনা মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত হুমাইপুর নুরুন্নবী সিনিয়র মাদ্রাসার ছাত্রী জাকিয়া সুলতানা। সংগঠনের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান বলেন, জাকিয়া সুলতানার রেজাল্টে তার পিতামাতা যেমন আনন্দিত এবং গর্বিত তেমন তার শিক্ষক-শিক্ষিকা, পাড়া-প্রতিবেশীসহ আমরাও আনন্দিত ও গর্বিত। জাকিয়া আগামিতে আরবীতে গবেষণা করে অধ্যাপনা করতে চায়। তার এই স্বপ্ন পূরনে আমরা সাধ্যমত পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। তিনি আরো বলেন, জাকিয়ার পিতা মাওলানা আজগার আলী পেশায় বেসরকারি খারিজি মাদ্রাসা শিক্ষকতা করেন,সামান্য বেতনে সংসারেরদায়িত্বগুলোসামলে তাদের পড়াশোনার খরচ সামলান।সে চার ভাইবোনের মধ্যে বড় ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করে, সে বরাবারই ক্লাসে প্রথম হতো। আজগার আলী সাহেব বলেন আমরা কৃতজ্ঞতা জানাবো মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বিশেষ করে প্রধান শিক্ষক সুপারেনটেনডেন্ট মাওলানা আব্দুল হাকিম সাহেব সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের। আজকের সিরাত পরিবারের পক্ষ থেকে আমাদের বাড়ি এসে আমার মেয়েকে উৎসাহ প্রদনের লক্ষে আমার মেয়েকে সার্টিফিকেট, একগুচ্ছ বই, পেন, ফুল, মিষ্টি, মেমেন্ট, কিছু নগদ অর্থ ইত্যাদি দিয়ে সংবর্ধিত করলো তাতে আমরা কৃতজ্ঞ।

Hot this week

‘প্লাজা হোটেলে ধর্ষণ, ছিঁড়ে দেওয়া হয় পোশাক’! ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন মিস সুইৎজারল্যান্ডের

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ তুলেছেন...

তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠকের অভিযোগে বীরভূমে বিজেপি নেতাদের ঘিরে বিক্ষোভ,ছোড়া হলো ডিম

বীরভূমে দলেরই কয়েক জন নেতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন...

কৌস্তভের হুঁশিয়ারি উপেক্ষা! মণীশ শুক্লা খুনে অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে মিষ্টি নিয়ে উপস্থিত বিজেপি কর্মীরা

ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর হুঁশিয়ারির পরেও মণীশ শুক্লা...

নজরে পুরভোট, বিজেপির প্রার্থী বাছাই করতে ফের রাজ্যে নীতিন নবীন!

ছর শেষের পুরভোটকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করেছে...

Topics

‘প্লাজা হোটেলে ধর্ষণ, ছিঁড়ে দেওয়া হয় পোশাক’! ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন মিস সুইৎজারল্যান্ডের

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ তুলেছেন...

নজরে পুরভোট, বিজেপির প্রার্থী বাছাই করতে ফের রাজ্যে নীতিন নবীন!

ছর শেষের পুরভোটকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করেছে...

অপারেশন সিঁদুরের পর নয়া কূটনৈতিক সমীকরণ, আসন্ন SCO বৈঠকে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের!

অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের আবহেই কূটনৈতিক ক্ষেত্রে...

AI-তে বিপুল বিনিয়োগের জের! ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-তে বিপুল বিনিয়োগের জেরে ব্যয় নিয়ন্ত্রণে...

Related Articles

Popular Categories