Sunday, July 26, 2026
26.8 C
Kolkata

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক।

মো: সাগর ইসলাম।

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা।

গাইবান্ধার পলাশবাড়ীতে ইয়াবাসহ আসাদুজ্জামান মিলন (৩৪) ও তানজিমুল ইসলাম তারেক (২৩) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল ২৮ জুলাই মঙ্গলবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ রাকিব হোসেন। এরআগে সোমবার দিবাগত রাতে মনোহরপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান মিলন পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মাহমুদুজ্জামান মন্ডলের ছেলে এবং তানজিমুল ইসলাম তারেক গোবিন্দগঞ্জ উপজেলার পাটোয়া গ্রামের আঃ খালেক মিয়ার ছেলে।

হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ রবিউল ইসলাম ও সংগীয় ফোর্স মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, আটক আসামীরা দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকায় পুলিশের চোখ ফাকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। চলমান মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories