Tuesday, March 10, 2026
24.5 C
Kolkata

তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তাল পান্ডবেস্বর

এনবিটিভি, সংবাদদাতা,পান্ডবেস্বর: পান্ডবেস্বরের মহাল এলাকায় তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর,আগুন ও তৃণমূল কর্মীদের মারধর করলো আরও একদল তৃণমূল, বলে অভিযোগ ।

ঘটনার সূত্রপাত আজ সকালে , মহাল গ্রামের তৃণমূল কার্য্যালয়ে । স্থানীয় তৃণমূল নেতা শেখ মুন্না জানান,আজ সকালে তাদের পার্টি অফিসের সামনে বেশ কিছু কয়লার ডিও র গাড়ি দাঁড়ায় । মুন্না বাবু জানান,”তারা শুধু ডিও মালিকদের বলতে গেছিলেন যে,তাদের এলাকায় যখন বৈধ কয়লার ডিও র কারবার চলছে তখন তাদের কাজে মহাল গ্রামের কিছু বেকার যুবকদের কাজে নেওয়া হোক” ।

তিনি বলেন শুধু এইটুকু বলার পরই মহাল গ্রামের পাশের গ্রাম দান্য গ্রাম থেকে বেশ কিছু গুন্ডা বাহিনী এসে অতর্কিত তাদের মারধর করে ও পার্টি অফিস ভাঙচুরের সাথেসাথে আগুন ধরিয়ে দেয় নথি পত্রে । মুন্না বাবু বলেন এই সম্পুর্ন ঘটনার নেতৃত্ব দেন সিপিআইএম থেকে আসা মুনির মন্ডল । এই মুনির মন্ডল সিপিএইএমের সময়ে সিপিআইএম করত ও এলাকায় বালি, কয়লার অবৈধ কাজ কারবার করত। এখন তৃণমূলে এসেও একই কাজ করছেন । এমনকি তিনি এলাকার এখন দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা ।

আলাউদ্দিন শেখ জানান,এলাকায় যত রকমের অবৈধ কার্যকলাপ সব মুনির মণ্ডলের নির্দেশেই হয় । তৃণমূল দল করেও আজ তারা আক্রান্ত লাল তৃণমূলের কাছে বলে অভিযোগ করেন ।

অন্যদিকে অভিযুক্ত মুনির মণ্ডলের সাথে এই বিষয়ে ফোনে কথা বলা হলে তিনি জানান,তার উপর যে অভিযোগ আনা হচ্ছে সেটা সম্পুর্ন মিথ্যা অভিযোগ,কারণ এখন তিনি নিজস্ব কাজে দুর্গাপুরে আছেন । তিনি আরও জানান,যারা তার বিরুদ্ধে অভিযোগ করছে তারা নিজেরাই পার্টি অফিস ভাঙচুর করে তাকে মিথ্যা বদনাম করার চেষ্টা করছে ।

ঘটনাস্থলে পৌঁছেছে পান্ডবেস্বর থানার পুলিশ।পরিস্থিতি এখন স্বাভাবিক ।

Hot this week

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

মালদায় গৃহবধূকে নৃশংসভাবে মাথা থেতলে খুন

মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহরপুর এলাকায় রবিবার ভোরে এক মহিলার...

SIR এ অধিকাংশ মুসলিম নাম বাদ যাওয়ায় তীব্র প্রতিবাদে নামল নস্যশেখ ও ইমাম-মুয়াজ্জিন সংগঠন

কোচবিহারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের SIR ঘিরে বিভিন্ন মহলে...

লখনউয়ে মুসলিম দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা!

উত্তরপ্রদেশের লখনউয়ের জানকিপুরম এলাকায় একটি আখের রসের ছোট দোকানে...

Topics

রমজান মাসে উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরে এক ইমামের উপর নৃশংস হামলা, গ্রেফতার ১

উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগর জেলায় ইমামের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে...

Related Articles

Popular Categories