Friday, July 24, 2026
26.7 C
Kolkata

গেরুয়া সতর্কতা, ২৪ ঘন্টার প্রবল বৃষ্টিপাতে কলকাতা এবং সুন্দরবনের বহু এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা

এনবিটিভি ডেস্ক: আগেই হলুদ সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। এবার গেরুয়া সর্তকতা জারি করল আলিপুর আওয়া দফতর। আরও বাড়বে বৃষ্টির পরিমাণ।

আলিপুর আবহাওয়া দফতর স্পেশাল ওয়েদার বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় যেটা আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে।

এরফলেই দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলাতই আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ফলে কলকাতা এবং সুন্দরবনের বহু এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত এখনও অবধি বৃষ্টি রেকর্ড হয়েছে আলিপুরে ১৭.২ মিলিমিটার ও দমদমে ৪৪.৫ মিলিমিটার।

প্রবল বৃষ্টিতে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। দিঘায় জলোচ্ছ্বাস হচ্ছে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories