Sunday, July 26, 2026
26.8 C
Kolkata

ভয়াবহ বোমায় কেঁপে উঠল পাকিস্তান, মৃত ৬

এনবিটিভি ডেস্ক: পাকিস্তানে শক্তিশালী বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ৬ জন। আহত হয়েছেন ২১ জন। বেলুচিস্তানের চামাল প্রদেশে সোমবার (১০ আগস্ট) এ বিস্ফোরণ ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশের সহকারী কমিশনার জাকাউল্লাহ দুররানি বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনাকারী একটি গাড়ি লক্ষ্য করে এ বোমা হামলা হয়। বোমা বিস্ফোরণে আশপাশের দোকান ও ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অজ্ঞাত দৃষ্কৃতকারীরা রাস্তার পাশে পার্ক করে রাখা একটি মোটরসাইকেলে বোমা পেতে রাখে, যা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে।

তবে কী কারণে এমন হামলা চালানো হয়েছে তার কারণ এখনও বের করতে পারেনি প্রশাসন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এদিকে, এক টুইট বার্তায় বিস্ফোরণে নিন্দা জানিয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে হামলায় হতাহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories