Friday, October 30, 2026
28 C
Kolkata

স্বাধীনতা দিবসে নিউ ইয়র্কের আকাশে উড়ল ভারতের জাতীয় পতাকা

এনবিটিভি ডেস্ক: স্বাধীনতা দিবসে দেশের তেরঙ্গা উড়লো নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে। এই প্রথম টাইমস স্কোয়ারে স্বাধীনতা দিবসে ভরতের জাতীয় পতাকা উত্তোলন হল, পাশাপাশি উড়ল আমেরিকার পতাকাও। প্রায় ২০০ ভারতীয়-আমেরিকানরা অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানে। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে চলল দেশাত্মবোধক গান ও স্লোগান।

নিউ ইয়র্কের আকাশে পতাকা উত্তোলনের অনুষ্ঠানে সামিল হতে এসে অংশগ্রহনকারীরা জানালেন,  ৭৪ তম স্বাধীনতা দিবসে এখানে জাতীয় পতাকা উত্তোলন করে জন্মভূমির জন্য ইতিহাস সৃষ্টি করলেন তাঁরা। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কে ভারতের কনস্যুলেট জেনারেল রণধির জয়সওয়াল। তিনি সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন,  যেকোনও সময় যে কোনও জায়গায় জাতীয় পতাকা উত্তোলন অত্যন্ত গর্বের বিষয়। আজ স্বাধীনতা দিবসে ঐতিহাসিক টাইমস স্কোয়ারে পতাকা উত্তোলন করতে পেরে তিনি খুব গর্বিত।

অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ফেডারেশন অব ইন্ডিয়ান অ্যাসোশিয়েশনের প্রাক্তন প্রধান অলোক কুমার জানিয়েছেন, করোনা বিশ্বমারীর কথা মাথায় রেখেই সামাজিক দূরত্ব বজায় রেখে সব সতর্কতা মেনে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।

Hot this week

মোদীর বারাণসীতে ফের ধাক্কা বিজেপির, বিধান পরিষদের দ্বিতীয় আসনেও জয়ী সমাজবাদী পার্টি! গণনা শেষের আগেই হার স্বীকার পদ্মপ্রার্থীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে বিধান পরিষদের নির্বাচনে...

ট্রেনে রাতভর মোবাইল চার্জে দিয়ে ঘুম? ১১টা বাজলেই বন্ধ হবে চার্জিং পয়েন্ট, রেলের নতুন নিয়ম কার্যকর!

ট্রেনে যাতায়াতের সময় মোবাইল বা পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসিয়ে...

Topics

নাগপুরে বিজেপির শক্ত ঘাঁটিতে কংগ্রেসের জয়, আরএসএসের গড়ে হারতেই ফড়নবীশকে কটাক্ষ হাত শিবিরের

মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচনে মাত্র একটি আসনে জিতেছে কংগ্রেস।...

কর্ণাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বড় ধাক্কা, এসআইআর-এ বাদ গেল ১ কোটিরও বেশি নাম!

কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া...

Related Articles

Popular Categories