Saturday, August 1, 2026
31.1 C
Kolkata

মিরাপিং দরগাহের দানপত্র পুনঃস্থাপনে জন্য আর্থিক সাহায্য রাহুলের

এনবিটিভি,নিজস্ব সংবাদদাতা: হাইকোর্টের এক নির্দেশ মর্মে গত ২৪ জুন ভেঙে ফেলা হয় পাঁচগ্ৰাম ধলেশ্বর হয়ে জানকি বাজার যাওয়ার ১৫৪ নং রাস্তার পাশে মোকামকোটি এলাকায় থাকা বরাকের ঐতিহ্যবাহী পাঁচগ্ৰাম মিরাপিং দরগাহের দানপাত্রটি। বরাকের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই পিরাপিং দরগাহে আসেন আশীর্বাদ নেওয়ার জন্য। পথচারী থেকে শুরু করে যাত্রীবাহী মালবোঝাই গাড়ির চালকরা যাতায়াতের সময় পূণ্য লাভের আশায় এই দানপাত্রে টাকা পয়সা দিয়ে যান। কিন্তু হঠাৎ হাইকোর্টের নির্দেশে এই দানপত্রটি ভেঙ্গে ফেললে পথচারী ও অনুগামীদের বুক থেকে আঘাত লেগেছে। আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায় প্রায়ই যাতায়াতের সময় এই দানপাত্রে টাকা দান করে আশীর্বাদ নিয়ে থাকেন। কয়েকদিন থেকে এই দানপত্রটি দেখতে না পেয়ে যোগাযোগ করেন স্থানীয় জনগণের সঙ্গে। তারা রাহুল রায়কে এই দানপাত্রটি ভেঙে ফেলার কারন অবগত করান। অবশেষে গত সোমবার তিনি নিজেই এসে উপস্থিত হন পিরাপিং দরগাহে। তিনি তড়িঘড়ি এই দানপাত্রটি পুনঃস্থাপনের জন্য কমিটির হাতে নগদ দশ হাজার টাকা তুলে দিয়ে আশ্বাস দেন শীঘ্রই জেলাশাসকের সঙ্গে আলোচনা করে এখানে দানপত্র পুনঃস্থাপনে ব্যবস্থা করে দিবেন। প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের এই মহানুভবতা দেখে ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয় জনগণ।

Hot this week

চন্দ্রনাথ খুনে জোরালো হচ্ছে বিজেপি যোগ! গ্রেফতার ‘গেরুয়া’ শিবির ঘনিষ্ঠ দুই ভাই

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যা মামলায় আরও জোরালো...

পাখা নেই, জল নেই! ক্ষোভে ফেটে পড়ে ৪ কিমি হেঁটে বিডিও অফিসে হাজির ‘জেন আলফা’ পড়ুয়ারা

চাকরির পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে তরুণ প্রজন্মের আন্দোলন দেশে তোলপাড়...

মধ্যপ্রদেশের ভোজশালা সংলগ্ন দরগাহে শুক্রবারের নামাজে অনুমতি, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

মধ্যপ্রদেশের ধার জেলার বিতর্কিত ভোজশালা চত্বরকে ঘিরে চলা মামলার...

Topics

সোনম ওয়াংচুকের সঙ্গে সম্পর্ক অটুট, জল্পনায় ইতি টানলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

নিট পরীক্ষাকে ঘিরে দেশজুড়ে হওয়া আন্দোলনের সময় সমাজকর্মী ও...

Related Articles

Popular Categories