এনবিটিভি ডেস্ক,চাঁচল,মালদা : বিনা কারণে বাড়ি থেকে বার হলে পুলিশের তাড়া খেয়ে ফিরতে হচ্ছে বাড়ি। বার হওয়ার কারণ দেখাতে না পারলে কান ধরে উঠবোস করানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। মাক্স না পরার কারণে গ্রেফতার করা হয় বেশ কয়েকজন পথচারীকে।এমনই দৃশ্য দেখা গেল আজ মালদা জেলার চাঁচলে।
বৃহস্পতিবার চাঁচল থানার আইসি বিশাল পুলিশবাহিনী নিয়ে চাঁচল এলাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং যারা অযথা কারনে রাস্তা কিংবা দোকানে ভিড় জমিয়ে ছিল বা ঘোরাফেরা করছিল তাদেরকে গ্রেপ্তার করেন । লকডাউন ভঙ্গকারী গাড়ি চালকদেরকেও কান ধরে উঠবোস করানো হয় ।
এছাড়াও এদিন লকডাউন অমান্য করে যারা চায়ের দোকান খোলা রেখেছিল তাদের গ্যাস সিলিন্ডার তুলে নিয়ে যায় পুলিশ প্রশাসন।


