Thursday, November 5, 2026
25 C
Kolkata

কাফিল খানের মুক্তির দাবিতে সরব মানুষ, পরবর্তী শুনানি আগামীকাল

ইলাহাবাদ হাইকোর্টে ডাঃ কাফিল খানের মামলার হেবিয়াস করপাসের আবেদনের শুনানি হবে ২৪আগস্ট। দেশের শীর্ষ আদালত ১৫ দিনের মধ্যে এলাহাবাদ হাইকোর্টকে রায়দানের নির্দেশ দিয়েছিল। সেই মর্মে ১৮ আগস্ট ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানি হওয়ার কথা ছিল। দুর্বল নেটওয়ার্কের কারণে ফের নতুন তারিখ দেয় হাইকোর্ট।

এ দিকে, সুপ্রিমকোর্টের রায়ের পরই উত্তরপ্রদেশের যোগী সরকার ডাঃ কাফিল খানের উপর আরও তিনমাস জাতীয় নিরাপত্তা আইন বা এনএসএ বৃদ্ধি করেছে।

উল্লেখ্য, জাতীয় নিরাপত্তা আইনের অধীনে কাউকে গ্রেফতার করা হলে তাকে অনির্দিষ্টকালের জন্য আটক করে রাখা যায়। অনেক ক্ষেত্রেই কারণ জানানোও হয় না। তবে বন্দি থাকাকালীন হাইকোর্টের উপদেষ্টা বোর্ডের কাছে আবেদন জানাতে পারেন ওই ব্যক্তি। কিন্তু তাঁর আইনজীবী নিয়োগ করার অধিকার থাকে না।

এদিকে কাফিলের মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাতার আন্দোলন চলছে। কাফিল খানের মুক্তির দাবিতে সরব হয়েছেন বলিউড অভিনেতা রিচা চাধা ও স্বরা ভাস্কর। FreeDrKafeelহ্যাশট্যাগে টু্যইটারে কাফিল খানের মুক্তির দাবিতে সরব হয়েছেন।

উত্তরপ্রদেশের গোরক্ষপুর হাসপাতালে শতাধিক শিশুকে বাঁচিয়ে হিরো হয়ে ওঠা ডাক্তার কাফিল খান এখন কারাগারে বন্দি। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে সিএএ বিরোধী বক্তব্য রাখায় তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা হয়। সেই মামলায় কাফিল খান এখন জেল বন্দি। তার মুক্তির দাবিতে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। সোশ্যাল মিডিয়ায় বিশিষ্ট ব্যক্তিরা তার মুক্তির দাবিতে সর্ব হয়েছেন। এবার কাফিল খানের মুক্তির দাবিতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ প্রচারে নামলেন তার স্ত্রী ডা. সাবিস্তা খান। এলাহাবাদ হাইকোর্টে হেবিয়াস করপাসের আবেদনের শুনানি আগে সাবিস্তা খানের আর্জিতে ব্যাপক সাড়া পড়েছে। DrKafeelKhanKoAzaadKaro হ্যাশ ট্যাগে মঙ্গলবার সন্ধ্যা থেকে কাফিল খানের মুক্তির দাবিতে প্রচার বেশ কদমে চলছে। সাবিস্তা খান এক ভিডিও বার্তায় সকল শ্রেণির মানুষের কাছে আর্জি জানিয়েছেন যাতে তারা কাফিল খানের মুক্তির দাবিতে সরব হন।

কাফিল খানের ভাই আদিল আহমেদ খান জানিয়েছেন, ইলাহাবাদ আদালতে কাফিল খানের মুক্তির জন্য তার মা নুজহাত পারভীন হেবিয়াস করপাস আবেদন জানিয়েছেন। ওই আবেদনে জাতীয় সুরক্ষা আইনে কাফিল খানকে গ্রেফতারের বিরোধিতা করা হয়েছে। দেশের শান্তিকামী মানুষ ডা­ কাফিল খানের অবিলম্বে মুক্তি চাইছেন।

Hot this week

SIR-এর খসড়া তালিকায় নাম নেই? পুরনো ভোটারদের জন্য ফর্ম ৬ নিয়ে বড় নির্দেশ কমিশনের!

এসআইআর প্রক্রিয়ায় প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে...

‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’, দিয়া মির্জার ভিডিও সরানোয় ক্ষুব্ধ বম্বে হাই কোর্ট, পুরসভাকে ফের প্রকাশের নির্দেশ

পরিবেশ রক্ষার বার্তা দিতে গিয়ে রাজনৈতিক বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী...

তৃণমূলের সমর্থনেই আরামবাগের পঞ্চায়েতে বিজেপির প্রধান, আরাণ্ডি-২ দখল পদ্ম শিবিরের

আরামবাগের আরাণ্ডি-২ গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা গেল বিজেপির হাতে। তৃণমূল...

Topics

SIR-এর খসড়া তালিকায় নাম নেই? পুরনো ভোটারদের জন্য ফর্ম ৬ নিয়ে বড় নির্দেশ কমিশনের!

এসআইআর প্রক্রিয়ায় প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে...

‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’, দিয়া মির্জার ভিডিও সরানোয় ক্ষুব্ধ বম্বে হাই কোর্ট, পুরসভাকে ফের প্রকাশের নির্দেশ

পরিবেশ রক্ষার বার্তা দিতে গিয়ে রাজনৈতিক বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী...

তৃণমূলের সমর্থনেই আরামবাগের পঞ্চায়েতে বিজেপির প্রধান, আরাণ্ডি-২ দখল পদ্ম শিবিরের

আরামবাগের আরাণ্ডি-২ গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা গেল বিজেপির হাতে। তৃণমূল...

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই এগিয়ে ডেমোক্র্যাটরা, চাপে রিপাবলিকান শিবির!

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড়সড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড...

Related Articles

Popular Categories