Monday, June 8, 2026
39 C
Kolkata

যে কোন মুহূর্তে পুলিস এনকাউন্টার করতে পারে, সালমান খানকে খুনের হুমকি দেওয়া গ্যাংস্টার

বছর দুয়েক আগে বলিউড অভিনেতা সলমান খানকে খুনের হুমকি দিয়েছিলেন হরিয়ানার পঞ্চকুলার গ্যাস্টার লওরেন্স বিষ্ণোই। পুলিসি হেফাজতে থাকাকালীনই সলমানকে প্রকাশ্যে খুনের হুমকি দিয়েছিল সে। তার পর থেকে রাজস্থানের ভরপুরের জেলে সাজা ভোগ করছে বিষ্ণোই।

বিষ্ণোই এখন এনকাউন্টারের ভয়ে কাঁপছে। ইতিমধ্য হরিয়ানা পুলিস প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে বিষ্ণোইকে নিজেদের হেফাজতে চেয়েছে। হরিয়ানা পুলিস সিরসায় তাঁর বিরুদ্ধে খুন ও তোলাবাজির একাধিক অভিযোগ দায়ের করেছে।

রাজস্থান থেকে হরিয়ানা আনা হতে পারে বিষ্ণোইকে। আর পথে তাকে পুলিস মিথ্যে মামলা সাজিয়ে এনকাউন্টার করতে পারে বলে আদালতে জানিয়েছে গ্যাস্টার বিষ্ণোই। আদালতের কাছে সে আবেদন করেছে, তাকে যেন হাত-পা বেঁধে রাজস্থান থেকে হরিয়ানায় নিয়ে যাওয়া হয়। না হলে পুলিস পালিয়ে যাওয়ার মিথ্যে গল্প সাজিয়ে তাকে গুলি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিষ্ণোই।

বিষ্ণোইকে যেদিন যোধপুর আদালতে পেশ করা হয় সেদিনই আসারামের মামলার শুনানি ছিল। ফলে কোর্ট চত্ত্বরে সংবাকর্মীদের ভিড় ছিল। সেই সময় হঠাত্ করেই চেঁচিয়ে সলমান খানকে খুন করার হুমকি দেয় বিষ্ণোই। যোধপুরেই বলিউডের ভাইজাকে প্রাণে মারার হুমকি দেয় সে।

বিষ্ণোই বিরুদ্ধে খুন, তোলাবাজি, প্রকাশ্যে ফায়ারিং-এর মতো একাধিক গুরুত অভিযোগ রয়েছে। রাজস্থান ও হরিয়ানা, দুজায়গাতেই তাঁর নামে একাধিক মামলা রুজু হয়েছে।

Hot this week

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

Topics

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

রামমন্দিরে কোটি কোটি টাকার অনুদান কেলেঙ্কারির অভিযোগ! আদালতের হস্তক্ষেপ দাবিতে সরব অখিলেশ যাদব

অযোধ্যার রামমন্দিরে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের দান করা কোটি...

Related Articles

Popular Categories