Sunday, June 7, 2026
30.4 C
Kolkata

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহার গাড়িতে আচমকা দুষ্কৃতীদের হামলায় আহত দেহরক্ষী

এনবিটিভি ডেস্ক,ত্রিপুরা : ২০১৮ সালে শাসন ব্যবস্থার পরিবর্তন হলেও মাফিয়ারাজ ও গুন্ডারাজ রয়েছে অপরিবর্তিত এমনি অভিযোগ কংগ্রেস কর্মীদের। প্রতিনিয়ত সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলের নেতাকর্মীদের উপর আক্রমণ যেন নৃত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই গত মঙ্গলবার রাত প্রায় ৯টার সময় প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা আগরতলা মজলিশপুর থেকে কৈলাসহর যাওয়ার সময় তার গাড়িতে আচমকা দুষ্কৃতীদের হামলায় আহত দেহরক্ষী। ঘটনা জিরানিয়া থানা এলাকায়। যদিও আত্নরক্ষার জন্য তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়েছেন । তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত ওসি দেহরক্ষীর চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে পাঠান। পরে তেলিয়াপাড়া থানার পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ওনাকে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। আক্রমণের পর বিরজিৎ সিনহা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন আক্রমণকারীরা শাসকদলের সক্রিয় সদস্য। এই ঘটনা রাজ্য জুড়ে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। এই আক্রমণের প্রতিবাদে বুধবারে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে এক বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে SDPO অফিস ঘেরাও করা হয়। উপস্থিত বিক্ষোভকারীরা এই দিন একসুরে শ্লোগান তোলেন অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ বিশ্বাস,যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস NSUI এর সহ সভাপতি ছাত্র নেতা সম্রাট রায়, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক হরেকৃষ্ণ ভৌমিক সহ আরও অনেকে।এইদিন ছাত্রনেতা সম্রাট রায় সাংবাদিক দের সাথে কথা বলতে গিয়ে প্রশাসনকে হুশিয়ারি দিয়ে বলেন যে অবিলম্বে যদি অপরাধীদের গ্রেফতার করা না হয় তাহলে আগামী দিনে সারা রাজ্যেব্যাপী ব্যপক আন্দোলন সংগঠিত করা হবে।

Hot this week

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

Topics

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

Related Articles

Popular Categories