Wednesday, October 21, 2026
25 C
Kolkata

ইউক্রেনে আটকে নদীয়ার মেডিকেল কলেজের ছাত্রী, দুশ্চিন্তায় গোটা পরিবার

সুরজিৎ দাশ, নদীয়া: ডাক্তারি পড়তে গিয়ে ইউক্রেনে আটকে মেডিকেল কলেজের ছাত্রী। চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে ছাত্রীর পরিবার। “তাদের ঘরের মেয়েকে যাতে সুষ্ঠুভাবে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়”,সরকারের কাছে কাতর আবেদন ছাত্রীর পরিবারের।

জানা গিয়েছে, নদীয়ার হরিণঘাটা থানার বড় জাগুলিয়ার বাসিন্দা ছাত্রী ইশা ভৌমিক। তিন বছর আগে ডাক্তারি পড়ার জন্য ইউক্রেনের “NATIONAL PRIOGOV MEMORIAL MEDICAL UNIVERSITY” তে ভর্তি হয়েছিলেন। এবছর তার তৃতীয় বর্ষ চলছিল। কিন্তু ইউক্রেনের ভয়াবহ পরিস্থিতি দুশ্চিন্তায় ফেলেছে তার পরিবারের সদস্যদের। ছাত্রী ইশা ভৌমিকের মা মানসী ভৌমিক জানান, “মাঝেমধ্যে ইন্টারনেটের মাধ্যমে তাদের কথা চলছে। মেয়ে তাদের আশ্বস্ত করেছে ভালো আছি সব ঠিক হয়ে যাবে। কিন্তু দুশ্চিন্তায় ঘুম উড়েছে তাদের”।

ছাত্রীর মা জানাচ্ছেন, “যতক্ষণ না পর্যন্ত তাদের মেয়ে ঘরে ফিরে আসছে ততক্ষণ কিছুতেই চিন্তা কাটছে না তাদের কপাল থেকে”। সরকারের কাছে পরিবারের কাতর আরজি, “যত দ্রুত সম্ভব শুধু তাদের মেয়ে নয় যে কজন ভারতীয় ছাত্র ছাত্রী আটকে রয়েছে তাদের সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করুক”।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories