Sunday, October 4, 2026
30 C
Kolkata

স্কুল পরিদর্শনের ‘শাস্তি’, দুষ্কৃতিদের মারে মৃত্যু আব্দুলের বাবার! অভিযোগের তির বিজেপির দিকে

স্কুল পরিদর্শন করতে যাওয়াই যেন অপরাধ হল! ককরোচ জনতা পার্টির হয়ে স্থানীয় স্কুল পরিদর্শন করতে গিয়ে ১৫০-২০০ জন দুষ্কৃতির হাতে আক্রান্ত হতে হল শেখ আব্দুল হাফিজকে। এমনকি ওই দুষ্কৃতিদের মারেই আব্দুলের বাবা শেখ মহম্মদ মাফিক প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাসে। সম্প্রতি ককরোচ জনতা পার্টি প্রধান অভিজিৎ দীপকে দেশজুড়ে সরকারি স্কুল পরিদর্শনের কর্মসূচীর ডাক দেন। ওই কর্মসূচী অনুযায়ী এলাকার সরকারি স্কুল পরিদর্শনে যান ইন্দাস থানার অন্তর্গত কারিসুন্দা গ্রামের বাসিন্দা আব্দুল। অভিযোগ, এরপরই ১৫০-২০০ জন ব্যক্তি নিজেদের বিজেপিকর্মী দাবি করে আব্দুল ও তাঁর পরিবারের উপর চড়াও হয়। মারধরও করা হয় বলে দাবি করা হয়েছে। কয়েকজনের নামও প্রকাশ করেন আব্দুল। https://x.com/whattalawyer/status/2088668627470049682

আব্দুল আরও অভিযোগ করে, পুরো বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাঁদের লাগাতার হুমকির মুখে পড়তে হচ্ছিল। রত্না সিং নামের এক সিজেপি সদস্য এক্স মাধ্যমে জানান, আব্দুলের পরিবারের উপর আক্রমণ চালায় ওই দুষ্কৃতিরা। আব্দুলের বাবার মাথায় গুরুতর আঘাত লাগে। সংকটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসার পরেও তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশি ভূমিকা এবং পরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ পুলিশকে অবিলম্বে হস্তক্ষেপ করে আব্দুল ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, স্থানীয় পুলিশ আধিকারিকরা অভিযোগ পাওয়ার পরেও ব্যবস্থা নিতে অস্বীকার করেছেন কি না, তা তদন্তের দাবি উঠেছে। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। তবে বিজেপির তরফ থেকে এই বিষয় নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

Hot this week

২১-র নির্বাচনের আগে মমতা ব্যানার্জীর পা ভাঙা ‘সাজানো ঘটনা’! বিস্ফোরক পোস্ট শান্তনু সেনের

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে...

একাধিক অনিয়মের অভিযোগ, এবার ‘জ্ঞানেশ কুমার’ ফাইল খুলছে কেরালা সরকার!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২০০৬ সালের...

এবার ‘পদ্মাসনে’ কোয়েল মল্লিক! বিজেপির টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাসের...

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

Topics

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

Related Articles

Popular Categories