Wednesday, October 21, 2026
24 C
Kolkata

বাবরী মসজিদের পর এবার লক্ষ্য ‘মথুরার মসজিদ’, ‘কৃষ্ণ মূর্তি’ স্থাপন রুখতে ১৪৪ ধারা জারি

এনবিটিভি ডেস্কঃ  আজ সোমবার মথুরায় শহর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা যায়।এমনকি ১৪৪ ধারা জারি করেছে নগর প্রশাসন। রামের জন্মভূমির নামে ১৯৯২ সালে ২রা ডিসেম্বরে বাবরী মসজিদ ধ্বংস করেছিল হিন্দুত্ববাদীরা। আজ আবারও হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি ৬ ডিসেম্বর দিনটি মথুরায় মসিজিদের ভিতরে কৃষ্ণ মূর্তি স্থাপনের জন্য আহ্বান দেয় কয়েকদিন পূর্বে। তারপরেই নড়েচড়ে বসেছে মথুরার প্রশাসন।

অন্যদিকে দেশজুড়ে বাবরী মসজিদ ধ্বংসের ৬ ডিসেম্বর দিনটি ‘কালা দিবস’ হিসাবে পালন করেছে। তারা বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বাবরী মসজিদের ধ্বংসের দিনটি সম্পর্কে সচেতনতা তৈরি করে।

  https://twitter.com/thewire_in/status/129091605846805

হিন্দুত্ববাদীদের দাবী বাবরী মসজিদের পর এবার লক্ষ্য মথুরার মসজিদ। তাই বাবরি মসজিদ ধ্বংস বার্ষিকীকে সামনে রেখে মথুরায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।  ডানপন্থী দলগুলি মন্দিরে ভগবান কৃষ্ণের মূর্তি স্থাপনের আহ্বান জানানোর পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।এবার লক্ষ্য কৃষ্ণ জন্মভূমির স্থান। সিটি প্রশাসন বিভিন্ন বিভাগে প্রায় ৩০০০ নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে এবং ৫ জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করে ঐ চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মথুরা শাহি মসজিদ ইদ্গাহ ।

উল্লেখ্য, অখিল ভারত হিন্দু মহাসভা, শ্রীকৃষ্ণ জন্মভূমি নির্মাণ নিয়াস, নারায়ণী সেনা এবং শ্রীকৃষ্ণ মুক্তি দল–এর আগে হিন্দু দেবতা কৃষ্ণের আদি জন্মস্থান বলে দাবি করে মসজিদের ভিতরে ভগবান কৃষ্ণের মূর্তি স্থাপনের অনুমতি চেয়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পুলিশ ডানপন্থী দল হিন্দু মহাসভার মথুরা জেলা সভাপতি ছায়া গৌতমকে গ্রেপ্তার করেছে। এদিন হিন্দুত্ববাদী গোষ্ঠীর মথুরা নেতা ঋষি ভরদ্বাজকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

সম্ভাব্য ফলাফল মোকাবেলায় ফ্ল্যাগ মার্চের পাশাপাশি মহড়া চালাচ্ছে মথুরা নগর পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা হিসাবে স্থানীয় পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) এবং প্রাদেশিক আর্মড কনস্ট্যাবুলারি বিপুল সংখ্যক মোতায়েন করা হয়েছে। এছাড়াও, মসজিদের দিকে যাওয়ার পথগুলি ব্যারিকেড করা হয়েছে এবং মথুরা পুলিশ একটি ট্র্যাফিক এর কড়া নজর দারি জারি করেছে।

সোমবার দিনটি বাবরি মসজিদ ধ্বংসের ২৯তম বার্ষিকীর সাথে মিলে যায় । সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। যদিও দুই গোষ্ঠীর মধ্যে জমির বিরোধের পুরো বিষয়টি আদালতে রয়েছে। এই জমির মামলাটি সম্প্রতি উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য দ্বারা সূচিত হয়েছিল।সম্প্রতি ডেপুটি সিএম টুইট করে বলেন যে,“অযোধ্যায় একটি বিশাল রাম মন্দির এবং কাশীতে একটি মন্দির নির্মাণাধীন রয়েছে । এখন মথুরায় একটি মন্দির নির্মাণের সময় এসেছে।”

https://twitter.com/kpmaurya1/status/1465917975429455887?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1465917975429455887%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fcity%2Flucknow%2Fup-deputy-cm-keshav-prasad-mauryas-tweet-on-mathura-kicks-up-a-political-storm%2Farticleshow%2F88040610.cms

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories