Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

দীর্ঘ আলোচনার পর অস্ত্রবিরতিতে রাজি হল রাশিয়া-ইউক্রেন

দীর্ঘ ৮ ঘণ্টার বেশি আলোচনার পর ইউক্রেনের পূর্বাঞ্চলে অস্ত্রবিরতিতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। গতকাল বুধবার (২৬ জানুয়ারি) ফ্রান্সের প্যারিসে দীর্ঘ আলোচনার পর অস্ত্রবিরতিতে সম্মত হয় দেশ দুটি।বৈঠক শেষে মস্কোর প্রধান আলোচক দিমিত্রি কোজাক বলেছেন, যুদ্ধবিরতি অবশ্যই ‘শর্তহীনভাবে’ পালন করা উচিত। তবে পূর্ব ইউক্রেনের অন্যান্য অনেক সমস্যা এখনো অমীমাংসিত রয়ে গেছে।কিয়েভের আলোচক আন্দ্রি ইয়ারমাক বলেছেন, সকল পক্ষই যুদ্ধবিরতির সমর্থনে রয়েছে। যুদ্ধ এড়াতে ও সীমান্তে উত্তেজনা কমাতে আলোচনার জন্য সব সময়ই প্রস্তুত রয়েছে ইউক্রেন।কোজাক এবং ইয়ারমাক দুজনই বলেছেন, বার্লিনে দুই সপ্তাহের মধ্যে আবার আলোচনা শুরু হবে।প্রসঙ্গত, রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়। এরপর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই চলছে।এরইমধ্যে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় এক লাখ রুশ সেনা ইউক্রেন সীমান্তে অবস্থান নিয়েছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, শিগগিরই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। তবে রাশিয়া বরাবরই ইউক্রেনে হামলার বিষয়টি অস্বীকার করে আসছে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories