Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

রোনাল্ডোর পর পগবা, আবার কোক সরিয়ে রাখলেন ইতালীয় তারকা লোকাতেল্লি

নিউজ ডেস্ক : এবার ইউরো কাপের সংবাদ সম্মেলনে পানীয় সম্পর্কে একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন অনেকে। প্রথমে কোক সরিয়ে পানি খাওয়ার ওপর জোর দেন রোনাল্ডো। এবার ক্রিস্টিয়ানো রোনালদোর পথ অনুসরণ করলেন ইতালির তারকা মানুয়েল লোকাতেল্লি। সুইজারল্যান্ডের বিপক্ষে ইতালির ৩-০ গোলের জয়ের পর সংবাদসম্মেলনে পানির বোতল রেখে কোকাকোলার বোতল সরিয়ে দিলেন এই মিডফিল্ডার।

ইউরো কাপের ম্যাচে বুধবার রোমের স্তাদিও অলিম্পিকোয় ৩-০ গোলে জিতেছে ইতালিয়ানরা। এবারের আসরে টানা দ্বিতীয় জয়ের দেখা পাওয়া আজ্জুরিরা শেষ ষোলোও নিশ্চিত করে ফেলে। আর এই ম্যাচে জোড়া গোল করে ম্যাচ সেরাও নির্বাচিত হন মিডফিল্ডার লোকাতেল্লি।

পরে সংবাদসম্মেলনে এসে ২৩ বছর বয়সী লোকাতেল্লি বসার আগেই একটি পানির বোতল রাখেন ও কোকের দুটি বোতল সরিয়ে দেন। ইউরোর এবারের আসরে অফিসিয়াল স্পন্সর কোকাকোলা। এর আগে রোনাল্ডোর মতো ফ্রান্সের পল পগবা ও বিয়ারের বোতল নিচে নামিয়ে রাখেন। তবে যেভাবে পানীয় সম্পর্কে নিজেদের মতামত দিচ্ছেন ইউরোপের খেলোয়াড়রা তাতে আরো এমন ঘটনা দেখা যেতে পারে বলে মনে করছেন অনেকে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories