Sunday, June 7, 2026
28.5 C
Kolkata

সর্বভারতীয় JEE, NEET পরীক্ষা পিছনোর দাবি জানিয়ে এবার সুপ্রিম কোর্টে ৬ রাজ্য

সর্বভারতীয় JEE, NEET পরীক্ষা পিছনোর দাবি জানিয়ে এবার সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন দায়ের করা হল ৬টি বিরোধী রাজ্যের পক্ষে। শুক্রবার পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, রাজস্থান, ছত্তিশগড়, পাঞ্জাব ও মহারাষ্ট্রের পক্ষে এই আবেদন জানানো হয়েছে। রাজ্যের পক্ষে মলয় ঘটক, ঝাড়খণ্ডের রামেশ্বর ওরাওঁ, রাজস্থানের রঘু শর্মা, ছত্তিশগড়ের অমরজিৎ ভগত, পাঞ্জাবের মন্ত্রী বলবীর সিং সিন্ধু ও মহারাষ্ট্রের মন্ত্রী উদয় রবীন্দ্র সাওয়ান্ত এই আবেদনের স্বাক্ষরকারী। তাঁরা ব্যক্তিগতভাবে আবেদন করেছেন।

গত ১৭ আগস্ট শীর্ষ আদালত সেপ্টেম্বরেই ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা JEE, NEET নেওয়ার নির্দেশ দিয়েছিল। প্রতিটি রাজ্য থেকে একজন মন্ত্রী আবেদনকারী হয়েছেন। সুপ্রিম কোর্ট বলেছিল, ছাত্রছাত্রীদের জীবন তছনছ করে দেওয়া যায় না। তাদের একটি বছর নষ্ট হয়ে যাবে। বুধবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একটি ভার্চুয়াল বৈঠকে বিরোধী মুখ্যমন্ত্রীরা এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।

তাঁদের বক্তব্য, জোর করে রাজ্যের ঘাড়ে দায় চাপিয়ে দিচ্ছে কেন্দ্র। এই করোনা পরিস্থিতিতে এত পরীক্ষার্থীর থাকা ও যাতায়াতের দায়িত্ব রাজ্যের। ব্যর্থ হলে দায় চাপবে রাজ্যের কাঁধেই। তাঁরা অবস্থার উন্নতি পর্যন্ত পরীক্ষা পিছিয়ে দেওয়ার পক্ষে। এখনও ক্লাস চালু হয়নি কোথাও। JEE হওয়ার কথা ১ থেকে ৬ সেপ্টেম্বর, NEET হবে ১৩ সেপ্টেম্বর।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories