Monday, July 27, 2026
29.5 C
Kolkata

আমসার কেন্দ্রীয় কমিটির প্রাক্তন উপ-সভাপতি যোগদান করলেন MSF-এ

জামিল হোসেন,এনবিটিভি,আসাম: আজ আনুষ্ঠানিক ভাবে MSF-এ যোগদান করলেন আমসু-র কেন্দ্রীয় কমিটির প্রাক্তন উপ সভাপতি মৌলানা বদরুল হক ও আমসু-র করিমগঞ্জ জেলা কমিটির প্রাক্তন উপ সভাপতি মৌলানা লোকমান আহমেদ। আজ উত্তর করিমগঞ্জ ব্লক কমিটির কার্যালয়ে এক অনুষ্ঠানে মৌলানা বদরুল হককে জেলা সভাপতি হুছাইন মোহাম্মদ পারবেজ উত্তরীয় দিয়ে স্বাগত জানান এবং মৌলানা লোকমান আহমেদকে জেলা কমিটির কার্যকরী সভাপতি হাফিজ আলি হুছাইন উত্তরীয় দিয়ে MSF-এ স্বাগত জানান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক জনাব দাহার উদ্দিন খান মহাশয়, MSF এর উত্তর করিমগঞ্জ ব্লক কমিটির উপ সভাপতি মাহমুদ হুছাইন সহ MSF-এর বিভিন্ন স্তরের কর্মকর্তারা । দাহার উদ্দিন খান মহাশয় ওনার বক্তব্যে বলেন যে ওনাদের আগমনে MSF আরোও শক্তিশালী হবে এবং উনি মৌলানা বদরুল হককে MSF-এর বরাক জোনালের ইনচার্জের নিযুক্তি পত্র হাতে তুলে দেন।
মৌলানা বদরুল হক ও মৌলানা লোকমান আহমেদকে অভিনন্দন জানিয়েছেন MSF এর রাজ্য সভাপতি জনাব তৌছিফ হুছাইন রেজা মহাশয়, MSF এর করিমগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব নিয়াজ আহমেদ, MSF এর করিমগঞ্জ জেলা কমিটির প্রেস ও
সোশ্যাল মিডিয়া ইনচার্জ জহরুল হুছাইন প্রমুখ ।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories