Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

করোনা নেগেটিভ হয়েও শেষ রক্ষা হল না, কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অরিজিত সিং-এর মা

করোনা কাড়ছে একের পর এক মানুষের প্রাণ। প্রতিদিন গড়ে চার হাজার মানুষকে হারাচ্ছে দেশ। সেই তালিকাতে এবার নাম লেখালেন গায়ক অরিজিত্‍ সিং-এর মা। করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছিল আগেই। চিকিত্‍সা চলছিল কলকাতার এক বেসরকারী হিসপাতালে। বিভিন্ন সেলিব্রিটির পোস্টের মধ্যে দিয়ে সামনে উঠে আসে, হাসপাতালে ভর্তি তিনি, প্রয়োজন রক্তের। আবেদন জানিয়ে পোস্ট করেছিলেন খোদ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

এরই কিছুদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন অরিজিত্‍, তিনি সাফ জানিয়েছিলেন, বহু মানুষের সাড়া পেয়েছেন তিনি। তবে এই সাহায্যের হাত আরও মানুষের প্রতি বাড়িয়ে দিতে হবে। কেবল মাত্র অরিজিত্‍ সিং বলেই এই উদ্যোগ নিলে চলবে না। যদিও শেষ রক্ষা হল না। সোমবারই করোনা রিপোর্ট এসেছিল নেগেটিভ। বৃহস্পতিবার সেরেব্রাল স্ট্রোক হওয়ার ফলেই মৃত্যু হয় অদিতি সিং-এর।

এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। শোকের ছায়া নেমে আসে অরিজিত্‍ ভক্তমহলে। ঠিক কীভাবে হঠাত্‍ করে শরীরের অবস্থার অবনতী ঘটল এখনও স্পষ্ট নয়। সোমবার করোনা নেগেটিভ হলে স্বাস্থ্যের খুব একটা উন্নতি হয়নি। বুধবার রাত ১১ টা নাগাত তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতায়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories