Saturday, September 5, 2026
30 C
Kolkata

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায়, মৃত ৬২

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেব্বি প্রদেশের বন্দুকধারীদের হামলায় স্থানীয় এক স্বেচ্ছাসেবক প্রহরী দলের ৬২ সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় নিরাপত্তা বাহিনীর সূত্রে এই খবর জানা যায়।স্থানীয় স্বেচ্ছাসেবক প্রহরী দল ‘ইয়ান সা কাই’ প্রধান উসমান সানি জানান, তারা প্রদেশের সাকাবা অঞ্চলে স্থানীয় দস্যুদের ওপর হামলা করার জন্য পরিকল্পনামতো রবিবার গিয়েছিলেন।কিন্তু তার আগেই তাদেরকে ঘেরাও করে বন্দুকধারীরা গুলি করা শুরু করে জানান উসমান সানি।হামলায় তাদের ৬২ সদস্য নিহত হয়েছেন বলে ‘ইয়ান সা কাই’ প্রধান জানান।

এদিকে কেব্বি পুলিশের মুখপাত্র নাইফু আবু বকর ঘটনা নিশ্চিত করেছেন। তবে হামলার বিষয়ে বা নিহতের সংখ্যার বিষয়ে বিস্তারিত কিছু জানেন না বলে জানান তিনি।নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে স্থানীয়দের মধ্যে সহিংসতা চলে আসছে। এছাড়া বিভিন্ন সশস্ত্র অপরাধী চক্রের তৎরতাও এই অঞ্চলে রয়েছে। প্রদেশগুলোর শহর ও গ্রামগুলোকে এই সহিংসতা থেকে রক্ষার জন্য স্থানীয়রা স্বেচ্ছায় নিরাপত্তা রক্ষাকারী দল গঠন করে নিজেদের শহর ও গ্রাম পাহারা দিয়ে আসছে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories