Monday, July 27, 2026
26.6 C
Kolkata

আব্বাস সিদ্দিকীর উপর হামলার তীব্র নিন্দা সূর্যকান্ত মিশ্র ও মোহাম্মদ সেলিমের

এনবিটিভি ডেস্ক: ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর উপর হামলার তীব্র নিন্দা করলেন সিপিআইএম’য়ের রাজ্য সম্পাদক ডাঃ সূর্যকান্ত মিশ্র ও প্রাক্তন সাংসদ তথা পার্টির পলিটব্যুরাে সদস্য মোহাম্মদ সেলিম। এদিন এক ট্যুইটে সূর্যকান্ত বাবু বলেন, ‘ ফুরফুরা শরীফের পীরজাদা মৌলানা আব্বাস সিদ্দিকি শােষিত যুব সম্প্রদায়ের পক্ষে নিরন্তর লড়াই করছেন । তাঁর ওপরে আক্রমণের আমরা তীব্র নিন্দা করছি। এখনই তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এবং তাদের নেতা বিধায়ক শওকত মােল্লাকে গ্রেপ্তার করা হােক ও শান্তি নিশ্চিত করা হােক।’

অন্যদিকে, পার্টির পলিট ব্যুরাে সদস্য মহম্মদ সেলিম এই ঘটনার নিন্দা করে বলেন, ‘পীরজাদা মৌলানা আব্বাস সিদ্দিকির ওপরে আক্রমণের আমি তীব্র নিন্দা করছি। তৃণমূলের মাফিয়া বিধায়ক শওকত মােল্লার দুষ্কৃতী বাহিনী তাঁকে হেনস্তা করেছে ভাঙড়ে। আব্বাস সিদ্দিকি বাংলার শােষিত মানুষের মুখ হয়ে উঠেছেন।’

উল্লেখ্য, এদিন ভাঙড়ে এক কর্মীকে দেখতে যাওয়ার পথে আক্রান্ত হন পীরজাদা আব্বাস সিদ্দিকি। অভিযোগের তীর উঠে তৃণমূল নেতা শওকত মোল্লার দিকে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories