Wednesday, September 16, 2026
33 C
Kolkata

তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে রাস্তায় ফেলে বেধড়ক মার! অভিযোগের তির বিজেপির দিকে

বারুইপুরে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন পাটোয়ারীকে প্রকাশ্য রাস্তায় লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। ঘটনার পিছনে বিজেপি কর্মীদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন আক্রান্ত তৃণমূল নেতা। বুধবার বারুইপুর থানার অন্তর্গত বৃন্দাখাখালি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, পুজোর অনুমতি নিতে বারুইপুর থানায় যাচ্ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোরঞ্জন পাটোয়ারী। সেই সময় রাস্তায় কয়েক জন তাঁকে ঘিরে ধরে বলে অভিযোগ। প্রধানের দাবি, হামলাকারীরা সকলেই বিজেপি কর্মী। এরপর প্রকাশ্য রাস্তায় লাঠি দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হামলায় তৃণমূল প্রধানের বাম হাত ভেঙে গিয়েছে। পাশাপাশি বাম পায়েও গুরুতর চোট লেগেছে বলে খবর।

ঘটনার পর ইতিমধ্যেই বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত হামলার ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, তা জানা যায়নি।

তৃণমূল প্রধানকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই তৃণমূল প্রধান এর আগে এলাকায় বহু বিজেপি কর্মীর উপর অত্যাচার চালিয়েছেন। ঘটনার সঙ্গে যারা জড়িত, পুলিশ তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিক—এমনই দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

Hot this week

দলিতকে মারধরের অভিযোগে গ্রেপ্তার, ১০ দিনেই জামিন মিলল ‘হিন্দু বীর’ স্বতন্ত্র ভারদ্বাজের

দিল্লিতে এক দলিত ব্যক্তিকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হওয়া স্বতন্ত্র...

রাতে কোনও জমায়েত নয়, অশান্তি রুখতে নয়া নির্দেশিকা চালু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে!

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা আরও কড়া করতে একাধিক নতুন...

OTT প্ল্যাটফর্মে কী ধরণের কনটেন্ট চলবে? নজরদারি চালাবে RSS! তৈরি হবে কমিটিও

ওটিটি (OTT) প্ল্যাটফর্মে কী ধরনের কনটেন্ট দেখানো হচ্ছে, তা...

ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক জাহাজের! পাকিস্তানের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব নয়াদিল্লির

উত্তর আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি...

Topics

ডিজিটাল ভারতে ইউপিআইয়ে নতুন নিয়ম, ২ হাজারের বেশি লেনদেনে ০.৪% মাশুল ব্যবসায়ীদের

ইউপিআই লেনদেন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটাল কেন্দ্র।...

Related Articles

Popular Categories