Sunday, October 25, 2026
24 C
Kolkata

দেশে করোনা সংক্রমিতের গ্রাফ পেরোল ৭৫ লক্ষ, ২৪ঘন্টায় সংক্রমিত প্রায় ৫৬ হাজার, আশা জাগাচ্ছে সুস্থতার হার

এনবিটিভি:  দেশে করোনা সংক্রমিতের গ্রাফ পেরোল ৭৫ লক্ষের গন্ডি। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ৭২২ জন। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৭৫ লক্ষ ৫০ হাজার ২৭৩ জন। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত রয়েছেন ৭লক্ষ ৭২ হাজার ৫৫ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫৭৯ জন। এ নিয়ে দেশে করোনায় প্রাণ হারালেন ১ লক্ষ ১৪ হাজার ৬১০ জন। করোনায় একদিনে মৃতের সংখ্যা ৬০০ ছুঁই ছুঁই হলেও, সুস্থতার হার কিছুটা হলেও আশাব্যঞ্জক। এখনও পর্যন্ত দেশে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৬৬ লক্ষ ৬৩ হাজার ৬০৮ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৩৯৯ জন।
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সুস্থতার হার ছিল ৮৭.০৫ ভাগ। সোমবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৮. ০৩ ভাগ।

Hot this week

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories