Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

দেশে ৬ মাসে সর্বনিম্ন করোনায় মৃতের সংখ্যা

নয়াদিল্লি: দেশে করোনায় দৈনিক মৃত্যু ৩০০-র নীচে, যা ৬ মাসে সর্বনিম্ন, কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ২১৯ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৯৪৮।  গত কয়েকদিন ধরেই দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৪০ হাজারের বেশি ছিল। সেই তুলনায় আজকের পরিসংখ্যান অনুযায়ী,  দৈনিক আক্রান্তর সংখ্যা কমেছে। পাঁচ দিন পর দৈনিক আক্রান্তর সংখ্যা ৪০ হাজারের কম।

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪০ হাজার ৭৫২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬২১।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৪ হাজার ৮৭৪।  দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২১ লক্ষ ৮১ হাজার ৯৯৫ জন। একদিনে ৪৩ হাজার ৯০৩ জন সুস্থ হয়েছেন।

সারা দেশের মোট দৈনিক করোনা আক্রান্তর অর্ধেকের বেশি কেরলে। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ২৬,৭০১। সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৪১ লক্ষ ৮১ হাজার ১৩৭। রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১,৪৯৬। গত একদিনে মৃতের সংখ্যা ৭৪। কেরলে টোটাল পজিটিভিটি রেট (টিপিআর) সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় ১,৫৫,৫৪৩ নমুনা পরীক্ষার পর টিপিআর ১৭.১৭ শতাংশ। রাজ্য সরকারের জারি করা পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে। এখনও পর্যন্ত ৩ কোটি ২৩ লক্ষ ৯০ হাজার ৩১৩ নমুনা পরীক্ষা করা হয়েছে কেরলে।

রাজ্য সরকারের বুলেটিনে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২৮,৯০০। সবমিলিয়ে রাজ্যে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩৯,৩৭,৯৯৬। অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ২,৪৭,৭৯১। কেরলের ১৪ জেলার মধ্যে গত ২৪ ঘণ্টায় কোঝিকোড়ে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এই সংখ্যা ৩,৩৬৬। এরপরেই রয়েছে ত্রিশূর (৩,২১৪), এর্নাকুলাম (২,৯১৫), মালপ্পুরম (২,৫৬৮)।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories