Tuesday, August 4, 2026
33.4 C
Kolkata

বাড়ি তৈরির আগে ‘এক লক্ষ টাকা’ দাবি! দেগঙ্গায় বিজেপির বুথ সভাপতিকে ঘিরে বিতর্ক

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সম্প্রতি দলের ভিতরে তোলাবাজির অভিযোগের কথা প্রকাশ্যে বলেছিলেন। সেই বিতর্কের মধ্যেই এবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বিজেপির এক বুথ সভাপতির বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও অভিযুক্ত নেতা সব অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনাটি দেগঙ্গার বেড়াচাঁপা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চ্যাংদানা এলাকার। স্থানীয় বাসিন্দা গৌতম সরকার অভিযোগ করেছেন, কয়েক বছর আগে কেনা চার শতক জমিতে তিনি বাড়ি তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন। গাছ কাটার কাজ চলার সময় বিজেপির বুথ সভাপতি সুনীল দাস ও তাঁর কয়েকজন সমর্থক সেখানে এসে কাজ বন্ধ করে দেন।

গৌতমের দাবি, তাঁকে বলা হয়, এক লক্ষ টাকা দিলে তবেই কাজ করতে পারবেন। তা না হলে দুই লক্ষ টাকায় জমি বিক্রি করে দিতে হবে। এই ঘটনায় তিনি দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন। পাশাপাশি বিজেপির বারাসত সাংগঠনিক জেলা নেতৃত্বের কাছেও বিষয়টি জানিয়েছেন।

অন্যদিকে, সুনীল দাসের দাবি, অভিযোগের কোনও ভিত্তি নেই। তাঁর কথায়, জমির সীমানা নিয়ে শরিকদের মধ্যে বিবাদ রয়েছে। সেই সমস্যা মেটানোর চেষ্টা করতেই তিনি সেখানে গিয়েছিলেন। টাকা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন তিনি।

পাল্টা গৌতম সরকারের বক্তব্য, জমির সীমানা সরকারি নথিতে স্পষ্ট রয়েছে। তোলাবাজির অভিযোগ চাপা দিতেই নতুন নতুন দাবি করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

Hot this week

অভিনেত্রী তৃষাকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য উদয়নিধির! গ্রেফতারির দাবিতে সরব বিজেপি

কাবেরী জলবণ্টন ইস্যুতে তামিলনাড়ুর তাঞ্জাভুরে ডিএমকের এক প্রতিবাদ কর্মসূচিতে...

ঝাড়খণ্ডের সরকারি পরীক্ষার অনিয়মের অভিযোগে ফের অনশন! মুখ্যমন্ত্রীর কাছে প্রমাণসহ অভিযোগ জমা দিলেও মিলল না সুরাহা

ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে...

‘মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হচ্ছে’, বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের! দাবি সরকারি নজরদারি বাড়ানোর

লেখিকা তসলিমা নাসরিন আবারও তাঁর মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের...

Topics

অভিনেত্রী তৃষাকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য উদয়নিধির! গ্রেফতারির দাবিতে সরব বিজেপি

কাবেরী জলবণ্টন ইস্যুতে তামিলনাড়ুর তাঞ্জাভুরে ডিএমকের এক প্রতিবাদ কর্মসূচিতে...

গুজরাতে নতুন আতঙ্ক চাঁদিপুরা ভাইরাস, শিশুদের মধ্যে সংক্রমণ নিয়ে সতর্ক স্বাস্থ্য দফতর

জ্বর, প্রচণ্ড মাথাব্যথা, বমি এবং খিঁচুনি—এই উপসর্গ নিয়েই গুজরাতে...

রেলের টেন্ডার ঘিরে বিতর্ক, বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির অভিযোগ ব্যবসায়ীদের

রেলের পার্সেল ভ্যানের টেন্ডারকে কেন্দ্র করে হাওড়ায় নতুন বিতর্ক...

Related Articles

Popular Categories