Tuesday, September 29, 2026
28 C
Kolkata

‘ভাইপো পালাচ্ছে বিদেশে, সঙ্গে ২০ টা স্যুটকেস!’ দিলীপের মন্তব্যে জল্পনা তুঙ্গে

দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুকছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই চিকিৎসার জন্য তিনি বিদেশ যাওয়ার আর্জি জানান সুপ্রিম কোর্টের কাছে। কিন্তু তাই বলে ‘২০টি স্যুটকেস’? কি আছে তাতে। এই নিয়েই এবার দিলীপ ঘোষের কটূক্তির মুখে ভাইপো।

অভিষেকের বিদেশযাত্রা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপের দাবি, তিনি নাকি ২০টি স্যুটকেস নিয়ে বিদেশে যাচ্ছেন। সেগুলির ভিতরে কী রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। দিলীপের কথায়, অতীতে এক রাজনৈতিক নেত্রীর বহু স্যুটকেস নিয়ে বিদেশ যাওয়ার ঘটনা নিয়েও রহস্য তৈরি হয়েছিল। অভিষেকের ক্ষেত্রেও একই রকম প্রশ্ন উঠছে বলে তাঁর মন্তব্য।

চোখের চিকিৎসার জন্য তিন সপ্তাহ বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের এই অনুমতির পরেই ২০টি স্যুটকেস নিয়ে বিদেশ যাচ্ছেন তিনি আর সেজন্যই তাকে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ।

অভিষেক ও তাঁর সহযোগীর বারবার আদালতের দ্বারস্থ হওয়া নিয়েও কটাক্ষ করেন দিলীপ। তাঁর দাবি, আইনি সুরক্ষা স্থায়ী নয় এবং তদন্ত এগোলে প্রকৃত তথ্য সামনে আসবে।

Hot this week

আগরায় মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির সামনে বিক্ষোভ, গেটে কালো কালিতে লেখা হল ‘জ্ঞানেশ গদ্দার’

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক চাপ আরও...

SRFTI-তে অনুষ্ঠান ঘিরে তুমুল অশান্তি! পড়ুয়াদের অভিযোগ, ‘ক্যাম্পাসে ঢুকে জঙ্গি বলা হচ্ছে’

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের (SRFTI) ক্যাম্পাসে...

সিগারেট আনতে অস্বীকার, লখনউয়ে জাগরণের অনুষ্ঠানে ১২ বছরের মুসলিম কিশোরকে মারধরের অভিযোগ!

উত্তরপ্রদেশে এক জাগরণের অনুষ্ঠানের সময় সিগারেট এনে দিতে অস্বীকার...

Topics

‘এগুলো শুধুমাত্র উপনির্বাচন’ – এসআইআর শুনানি এগিয়ে আনতে নারাজ সুপ্রিম কোর্ট!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সংক্রান্ত...

Related Articles

Popular Categories