Wednesday, October 21, 2026
25 C
Kolkata

“লাভ জিহাদ” শব্দটাই মানিনা,ভিন্ন ধর্মের বিয়ে স্বাগত জানাই; বলল হরিয়ানার বিজেপি শরিক দল

নিউজ ডেস্ক : লাভ জিহাদ নামক তথাকথিত সাম্প্রদায়িক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কট্টর হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তিগুলোর অপচেষ্টার ফলে আজ নিত্য ব্যবহৃত এক শব্দে পরিণত হয়েছে সারা ভারতজুড়ে। দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে সরাসরি আক্রমণ করার জন্য এই নিকৃষ্ট এবং জঘন্য চক্রান্তমূলক শব্দের ব্যবহার শুরু করে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী শক্তি গুলো। আর এই তথাকথিত লাভ জিহাদ রুখতে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ কর্ণাটক সহ বেশকিছু গেরুয়া শাসিত রাজ্য ইতিমধ্যেই আইন পাস করেছে তাদের বিধানসভা গুলোতে। এবার এমনই এক আইন পাস করার জন্য হরিয়ানা বিধানসভায় বিল আনতে চলেছে হরিয়ানার বিজেপি সরকার। তবে এ ব্যাপারে সরাসরি আপত্তি জানিয়েছে হরিয়ানাতে বিজেপি সরকারের শরিক দল জননায়ক জনতা পার্টি। এছাড়া দেশের সাম্প্রদায়িক শব্দের পরিবেশ বজায় রাখার জন্য ভিন্ন ধর্মের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপনের বিষয়টিকে উৎসাহিত করার ওপর জোর দিয়েছেন চৌতলা।

জননায়ক জনতা পার্টির নেতা এবং হরিয়ানার উপমুখ্যমন্ত্রী সিং চৌতালা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেছেন, লাভ জিহাদ শব্দটি আমরা মানি না। আর যদি কোন বিল প্রণয়ন করা হয় জবরদস্তি ধর্মান্তরিত করার জন্য আমরা নিশ্চয় সেটাকে সমর্থন করবো। কিন্তু যদি কেউ স্বেচ্ছায় নিজের ধর্ম বিশ্বাসকে পরিবর্তন করতে চাই তাহলে তাতে বাধা দেওয়ার অধিকার কারও নেই।

উল্লেখ্য হরিয়ানাতে শুক্রবার থেকে শুরু হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন। আর এই অধিবেশনে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী উত্থাপন করতে চলেছেন এই বিলটি। ধর্মীয় স্বাধীনতার বিল নামে প্রণয়ন করা এ বিলটি আদতে যে লাভ জিহাদ বিরোধী বিল তা বারবার বলতে শোনা গিয়েছে হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী। এমনকি হরিয়ানার মুখ্যমন্ত্রী এ ব্যাপারে বারবার বিতর্কিত মন্তব্য করেছেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories