Saturday, September 5, 2026
28 C
Kolkata

শহীদদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে, হুশিয়ারি হেফাজত আমীর আল্লামা বাবুনগরীর

নিউজ ডেস্ক : মোদির বাংলাদেশ সফর এর বিরোধিতা করে সারা দেশ জুড়ে গতকাল বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর মিছিলে হাসিনার পুলিশ বাহিনীর বর্বরতায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। আহতের সংখ্যা শতাধিক। মৃত ৭ জনের মধ্যে চারজন হাটহাজারীর ছাত্র বলে জানা গেছে। এবার হাসিনা সরকারের পুলিশ বাহিনীর এবং তাদের ছাত্রলীগের দূরনাম এর বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা বাবুনগরী। তিনি বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন, তৌহিদী জনতার শান্তিপূর্ণ অহিংস প্রতিবাদের অধিকারকে যারা ছিনিয়ে নিয়ে তাদের অহিংস আন্দোলনের ওপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। তিনি বলেন আমাদের শহীদদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে।

 

নিরীহ মুসল্লী এবং ছাত্রদের ওপর হামলার তীব্র প্রতিবাদ করে তিনি অভিযুক্ত পুলিশ কর্মী এবং ছাত্রলীগের সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে সরকারের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের আর একটা তৌহিদী জনতার যদি রক্ত ঝরানো হয় তাহলে পুরো দেশ আন্দোলনের দাবানলে জ্বলে উঠবে। গতকাল ভারতের প্রধানমন্ত্রী মোদির বাংলাদেশ সফর এর প্রতিবাদ করে বাংলাদেশের বায়তুল মোকাররম হাটহাজারী ব্রাহ্মণবাড়িয়া যাত্রাবাড়ী সহ বিভিন্ন জায়গায় তৌহিদী জনতার মিছিলের ওপর পুলিশের বর্বরতায় স্তব্ধ মানবতা প্রেমী সবাই। তিনি আরো বলেন, দেশজুড়ে এই পুলিশি বর্বরতার প্রতিবাদে আজ শনিবার সারা বাংলাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি এবং আগামী রবিবার সারা দেশজুড়ে শান্তিপূর্ণ অহিংস হরতাল কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি গুলি সফল করার জন্য সমস্ত দেশবাসীকে তিনি আহ্বান জানিয়েছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories