Wednesday, October 21, 2026
25 C
Kolkata

ফ্রান্সে থাকা ভারতের ১২ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ফরাসি আদালত

নিউজ ডেস্ক : ফ্রান্সে থাকা ভারতের বিশাল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল সেদেশের এক আদালত। ভারত সরকারের বিরুদ্ধে ট্যাক্স সংক্রান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ক্ষতিপূরণের দাবিতে ফ্রান্সের আদালতে আবেদন জানায় স্কটল্যান্ডের শক্তি সংস্থা কেয়ার্ন এনার্জি (Cairn Energy)। তাদের আবেদনে সাড়া দিয়ে ফ্রান্সে থাকা ভারতের ১২,৬৯৫ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করল ফ্রান্সের এক আদালত।

ভারত সরকার এবং যুক্তরাজ্যের মধ্যকার এক এক দ্বিপক্ষীয় ট্যাক্স সম্পর্কিত চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে ভারতের কাছে ক্ষতিপূরণের দাবি করে নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে আবেদন জানায় তেল উত্তোলনকারী এই স্কটিশ সংস্থা। গত ডিসেম্বর মাসে আন্তর্জাতিক আদালত তাদের অভিযোগকে স্বীকৃতি দেয়। ভারত সরকারকে ১.২ বিলিয়ন ডলার বা ৮৭১৫ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয় ওই আদালত। কিন্তু ভারত সরকার এই নির্দেশ মানতে অস্বীকার করে। এবার সংস্থাটি আরো অধিক ক্ষতিপূরণের দাবিতে আমেরিকা, নেদারল্যান্ড, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ৯ টি আদালতে আবেদন করে। তখন তাদের দাবি ছিল ১.৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ। সবগুলো আদালত তাদের দাবিকে স্বীকৃতিও দেয়।

ফলে সংস্থাটি ক্ষতিপূরণ দিতে ভারত সরকারকে বাধ্য করতে ফ্রান্সের একটি আদালতে আবেদন করে। আজ ফ্রান্সের আদালতের তরফ থেকে ফ্রান্সে অবস্থিত ভারতের সম্পত্তি থেকে ১.৭ বিলিয়ন ডলার বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সম্পত্তির মধ্যে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভারত সরকারের মালিকানার সম্পত্তি, বিমান, জাহাজ ইত্যাদি। সংস্থাটির তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে ফিনান্সিয়াল টাইমসকে। তবে ভারতের বিদেশ মন্ত্রিলের তরফ থেকে জানানো হয়েছে, এই ব্যাপারে তাদের কাছে ফ্রান্সের আদালতের তরফ থেকে কোনো নোটিশ বা অর্ডার আসেনি। এই মর্মে সংস্থাটির সঙ্গে কেন্দ্রের আলোচনা চলছে বলেও জানানো হয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories