Sunday, June 7, 2026
28.5 C
Kolkata

গ্রিলড তেলাপিয়া উইথ স্মোকড প্যাপরিকা অ্যান্ড হার্ব রাইস

জেসমিনা খাতুন: আজ যে রেসিপিটি রয়েছে তার মূল উপকরণ বাঙালির প্রিয় তেলাপিয়া মাছ। তবে রান্নাটি মোটেই বাঙালি রান্না নয়। পাশ্চাত্যের আদলেই তৈরি আজকের রেসিপি গ্রিলড তেলাপিয়া উইথ স্মোকড প্যাপরিকা অ্যান্ড হার্ব রাইস। তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে করবেন রান্নাটি।

পরিবেশন – ৪ জনের জন্য রান্নার সময় মাত্র – ১৫ মিনিট উপকরণ হার্ব রাইস রান্না করা

প্রথমে গোবিন্দভোগ চাল – ৪ বাটি মিম , তারপর মাখন – ৩ টেবিল চামচ নিন, তারপর অরিগ্যানো – ১/২ চা চামচ নিন, তারপর থাইম নিন- ১ চা চামচ, তারপর রোজমেরি নিন- ১ চা চামচ, আর নুন – স্বাদমতো।

গ্রিলড ফিশের জন্য তেলাপিয়া মাছের ফিলে নিন – ৪ টি, তারপর অলিভ ওয়েল নিন- ১/২ টেবিল চামচ, তারপর স্মোকড প্যাপরিকা পাউডার মীন – ১ চা চামচ, তারপর গার্লিক পাউডার নিন- ১/২ চা চামচ, নুন – স্বাদ অনুযায়ী।

মাছের জন্য মাছ বাদে অন্যান্য উপকরণ দিয়ে একটি বাটিতে মিশিয়ে নিন। এবার মাছের ফিলে ভাল করে ধুয়ে পরিস্কার করে কাপড়ের সাহায্যে চেপে চেপে ফিলেগুলি শুকনো করে নিন। এবার অলিভ ওয়েল-স্মোকড প্যাপরিকা-গার্লিক পাউডার- নুন-এর মিশ্রণটি মাছের দুই দিকেই ঘষে ঘষে লাগিয়ে নিন। ম্যারিনেট করা মাছ ১০ মিনিট ফ্রিজে রেখে দিন। (এরই মাছে হার্ব রাইস বানিয়ে নিন।) এবার একটি গ্রিল প্যান আঁচে বসান। অল্প মাখন দিয়ে প্যানটা গ্রিস করে নিন। এতে মাছের ফিলে গুলি দিন।

মাছের এক একটি দিক ৪ মিনিট করে রান্না করুন। প্রয়োজনে আর এক মিনিট বেশি রান্না করতে পারেন। হার্ব রাইসের জন্য একটি পাত্রে প্রথমে মাখন দিন। এতে সিদ্ধ করা ভাত এবং হার্বগুলি অর্থাৎ রোজমেরি, থাইম ও অরিগ্যানো দিয়ে নাড়াচাড়া করে নিন। স্বাদমতো নুন দিন। গনগনে আঁচে ভাজা ভাজা করে নামিয়ে নিন। ভাত বানানোর সময় জলে লেবুর ১ চামচ রস ঢেলে দিতে পারেন তাহলে ভাত ঝরঝরে হবে। গ্রিল্ড তেলাপিয়ার সঙ্গে হার্ব রাইস দিয়ে পরিবেশন করুন।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories