এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: এই ঘটনায় উত্তরকাঞ্চনপুর জিপির বক্রিহাওর দ্বিতীয় খন্ড গ্রামের অনুকূল নগর কিরমোহন দাসের ৩০ বছর বয়সের তরতাজা পুত্র সুমন দাসকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মৃত যুবকের পরিবারের লোকজনের দের অভিযোগ বার্থডে অনুষ্ঠানে আমন্ত্রণ করে নিয়ে জানকী বাজার হাইস্কুলের অবসরপ্রাপ্ত চৌকিদারের পরিবারের লোকেরা সুমনকে পিটিয়ে হত্যা করেন।

ঘটনার বিবরণের জানা গেছে সোমবার গভীর রাতে সঙ্ঘটিত হয় এই লোমহর্ষক ঘটনা। মঙ্গলবার সকালে আহত সুমনকে নিশি দাসের বাড়ি থেকে পুলিশ এসে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল হাসপাতালে পৌছায়। কিন্তু শেষ রক্ষা হয়নি সুমন দাসের। বুধবার মেডিকেলে মৃতু হয় তার। রহস্যজনক এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। পুলিশ ইতিমধ্যে নিশিকান্ত দাস এবং তার দুইপুত্র বিক্রম দাস ও সুজিত দাস কে আটক করেছে।


