Sunday, October 4, 2026
30 C
Kolkata

হুমায়ুনের ‘স্যাটাভাঙা’ মন্তব্যে পুলিশের কড়া পদক্ষেপ, ৩ ও ৫ জুলাই হাজিরার নির্দেশ

বিতর্কিত মন্তব্যের কারণে রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সতর্কবার্তার পরই মঙ্গলবার সকালে তাঁর বাড়িতে পুলিশ পৌঁছে নোটিস দিয়ে আসে।

দুটি আলাদা মামলায় ৩ জুলাই ও ৫ জুলাই তাঁকে থানায় হাজির হতে বলা হয়েছে।

গত শুক্রবার কাশীপুরের জনসভায় হুমায়ুন কবির বলেন, বিজেপি জিতলেও মুর্শিদাবাদে কেউ কেউ অতিরিক্ত আস্ফালন দেখাচ্ছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মুসলমানদের জড়ো করে ‘স্যাটাভাঙা মার’ শুরু করলে কেউ পালানোর রাস্তা পাবে না। শক্তিপুরের আরেক সভায় তিনি আরও একধাপ এগিয়ে বলেন, ভোটের আগের দিন তাঁর ভাইপোকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি থানা ঘিরে তাঁকে উদ্ধার করবেন বলেও হুমকি দেন।

সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মন্তব্যের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, “এনাফ ইজ এনাফ। এখন আর আগের মতো যা খুশি বলা চলবে না। দুর্বল সরকারের সুযোগ নিয়ে যা ইচ্ছে করেছেন, সেই দিন শেষ।” তিনি জানান, দুটি মামলা রুজু করা হয়েছে এবং শীঘ্রই মুর্শিদাবাদ সফরে যাবেন।

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই সভার তিন আয়োজককে গ্রেপ্তার করা হয়। এরপরই হুমায়ুনের বাড়িতে পুলিশ যায়।

হুমায়ুন কবির জানান, তিনি বর্তমানে বাড়িতে নেই। নোটিস পেলে পরে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, “কারও দাসত্ব করব না।”

Hot this week

২১-র নির্বাচনের আগে মমতা ব্যানার্জীর পা ভাঙা ‘সাজানো ঘটনা’! বিস্ফোরক পোস্ট শান্তনু সেনের

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে...

একাধিক অনিয়মের অভিযোগ, এবার ‘জ্ঞানেশ কুমার’ ফাইল খুলছে কেরালা সরকার!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২০০৬ সালের...

এবার ‘পদ্মাসনে’ কোয়েল মল্লিক! বিজেপির টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাসের...

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

Topics

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

Related Articles

Popular Categories