Thursday, August 20, 2026
33 C
Kolkata

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে SFI-DSO র সাথে ঝামেলা! ছাত্রনেতার দাবি গণতান্ত্রিক ভাবে সার্জিক্যাল স্ট্রাইক হবে

বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের অশান্তির পরিস্থিতি তৈরি হয়। একটি ছাত্র সংগঠনের সাধারণ সভাকে ঘিরে ABVP-র সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠন SFI ও DSO-র সমর্থকদের হাতাহাতি হয় বলে অভিযোগ। ঘটনায় কয়েকজন পড়ুয়া আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন কেপিসি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। আহতদের দেখতে হাসপাতালে যান যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়।

ঘটনার পর যাদবপুর থানার সামনে অবস্থান শুরু করেছে ABVP। সংগঠনের রাজ্য নেতৃত্বও সেখানে উপস্থিত ছিলেন। ABVP-র অভিযোগ, সাধারণ সভার নাম করে পরিকল্পিত ভাবে তাদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। সংগঠনের দাবি, তাদের সভাপতি নিখিল রায়ও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।

অন্যদিকে FETSU-র পক্ষ থেকে অভিযোগ, ABVP এবং NSF বাইরে থেকে লোক এনে ক্যাম্পাসের ভেতরে হামলা চালায়। বামপন্থী পড়ুয়াদের দাবি, কয়েকজনকে মারধর করে একটি ভবনের ভিতরে আটকে রাখা হয়েছিল। ক্যাম্পাসে আগুন জ্বালানো এবং ইট ছোড়ার অভিযোগও উঠেছে। যদিও ABVP এই অভিযোগ অস্বীকার করেছে।

ABVP-র কেন্দ্রীয় কর্মসমিতির সদস্য শুভব্রত অধিকারী বলেন, তাঁদের কর্মীদের উপর হামলার ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। সাংবাদিকদের সামনে তিনি বলেন, যাদবপুরে ‘গণতান্ত্রিক সার্জিক্যাল স্ট্রাইক’ হবে।

DSO-র রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়ও ঘটনার নিন্দা করেছেন। তাঁর অভিযোগ, ABVP ও RSS-এর একাংশ ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করে দখলদারির চেষ্টা করছে। ঘটনার প্রতিবাদে ২০ অগস্ট ‘ধিক্কার দিবস’-এর ডাক দিয়েছে DSO।

Hot this week

অভয়াকাণ্ড ফিরলো পানিপথে! হাসপাতালেই ৫৮ বছরের মহিলাকে ধর্ষণ

গত রবিবার পরিজনরা অসুস্থ মহিলাকে ওই সরকারি হাসপাতালে চিকিৎসার...

ট্রাম্পের হরমুজ দাবির পাল্টা, ক্যালিফোর্নিয়াকে ইরানের ‘নতুন ভূখণ্ড’ বলল তেহরান

হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পালটা...

যাদবপুর কাণ্ডে ফের উত্তেজনা, মিছিল শুরু হতেই পুলিশের বাধা! দায়ের হলো এফআইআর

বুধবার রাতের সংঘর্ষের পর বৃহস্পতিবার সকালেও উত্তপ্ত রইল যাদবপুর...

Topics

দিল্লির ‘লক্ষ্মী যোজনা’ নিয়ে বিতর্ক! ২০২৯ সাল পর্যন্ত তালাবন্দী লক্ষ্মীদের টাকা

বিজেপি ২০২৪ সাল থেকেই প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে দিল্লির...

এশিয়ার বাজারে সবচেয়ে অপছন্দের ভারত! কেন শেয়ারবাজার থেকে মুখ ফেরাচ্ছেন ফান্ড ম্যানেজাররা?

ভারতীয় শেয়ার বাজার নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।...

Related Articles

Popular Categories