Saturday, June 27, 2026
36 C
Kolkata

জয়নগরে ১১ বছরের স্কুল পড়ুয়াকে নগ্ন অবস্থায় উল্টো করে ঝুলিয়ে মারধর! প্রতিবেশীর কাণ্ড দেখে ক্ষুব্ধ আমজনতা

নির্যাতন ও নৃশংসতার অন্তিম নিদর্শন দেখলো বাংলা। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক ১১ বছরের স্কুল পড়ুয়াকে নির্মমভাবে মারধরের অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে শিশুটির উপর শারীরিক নির্যাতন চালানো হয়। ঘটনার একটি ভিডিও সামনে আসার পর বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত ছাত্র জয় শিকারি স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। কয়েক দিন আগে সে বন্ধুদের সঙ্গে লাঠি নিয়ে খেলছিল।

সেই সময় অসাবধানতাবশত তার হাতে থাকা লাঠি রাস্তা দিয়ে যাওয়া এক ব্যক্তির গায়ে লাগে। এই ঘটনাতেই ওই ব্যক্তি রেগে গিয়ে ছেলেটিকে নিজের বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ। পরিবারের দাবি, সেখানে শিশুটিকে মারধর করা হয়। শুধু তাই নয়, তাকে নানা ভাবে অপমানও করা হয়। এমনকি তার পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখার অভিযোগও উঠেছে।

অভিযোগ, এই পুরো ঘটনার ভিডিওও মোবাইলে রেকর্ড করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়ার সময় কাউকে কিছু না বলার জন্য ভয় দেখানো হয়েছিল বলেও দাবি পরিবারের।বাড়ি ফিরে প্রথমে কিছু না বললেও, তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে তাঁরা পুরো ঘটনার কথা জানতে পারেন। আহত ছাত্রকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সে বিশ্রামে রয়েছে।

পরিবারের দাবি, এখনও সে মানসিকভাবে আতঙ্কিত। অন্যদিকে, পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ জানানোর পরেও প্রথমে তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে মূল অভিযুক্ত ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

Hot this week

রামলালার হিরের হার চুরির অভিযোগ! ট্রাস্ট সচিবের ইস্তফার মাঝেই নতুন বিতর্ক

অযোধ্যার রামমন্দিরে বড় ধরনের চুরির অভিযোগে এখন সারা দেশ...

বহুতল নির্মাণে কড়া দাওয়াই! এক মাসের জন্য বন্ধ জি+৫ ও বাণিজ্যিক বিল্ডিং

গার্ডেনরিচ ও তারাতলায় সাম্প্রতিক বিল্ডিং ধসের ঘটনায় কলকাতা ও...

খাকি উর্দির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন! RSS-এর প্রশংসা করায় বিতর্কের মুখে মহারাষ্ট্রের IPS অফিসার

মহারাষ্ট্রের নতুন নাগপুর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়ার পরই...

অসমে কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলায় মুসলিম ব্যবসায়ীদের করা হল হেনস্থা, উঠছে দোকান বন্ধ করার অভিযোগ

গুয়াহাটির কামাখ্যা মন্দিরে চলতে থাকা অম্বুবাচী মেলাকে ঘিরে বিতর্কের...

Topics

ছুটির দিনেও অফিস! সরকারি কর্মীদের নতুন নির্দেশ রাজ্য সরকারের

এবার ছুটির দিনেও অফিসে আসতে হবে সরকারি কর্মীদের! রাজ্য...

Related Articles

Popular Categories