Thursday, September 17, 2026
29 C
Kolkata

১৩ বছর পুরনো মামলায় ১০ মাওবাদীকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের!

২০১৩ সালের ঝিরামঘাটি মাওবাদী হামলা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড দিল জগদলপুরের এনআইএ বিশেষ আদালত। গত ৫ সেপ্টেম্বর তাঁদের দোষী সাব্যস্ত করেছিল আদালত। বুধবার সাজা ঘোষণা করা হয়।

২০১৩ সালের ২৫ মে ছত্তীসগঢ়ের বস্তার জেলার ঝিরামঘাটিতে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলা চালায় মাওবাদীরা। ২২১ নম্বর জাতীয় সড়কে বিস্ফোরণ ঘটিয়ে কনভয় লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনায় তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি নন্দকুমার পটেল, তাঁর ছেলে দীনেশ পটেল, তৎকালীন বিরোধী দলনেতা মহেন্দ্র কর্মা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাচরণ শুক্ল এবং প্রাক্তন বিধায়ক উদয় মুদলিয়ার-সহ একাধিক কংগ্রেস নেতা নিহত হন।

সব মিলিয়ে হামলার দিন ঘটনাস্থলে ২৪ জনের মৃত্যু হয়েছিল। আইইডি বিস্ফোরণে আহত হন অন্তত ৩৫ জন। তাঁদের মধ্যে আরও তিন জন পরে মারা যান। হামলার পর নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র, ওয়াকি-টকি ও মোবাইল ফোন-সহ বিভিন্ন সামগ্রী লুট করার অভিযোগও ওঠে মাওবাদীদের বিরুদ্ধে।

মামলার তদন্তে ২০১৪ সালের সেপ্টেম্বরে জগদলপুরের বিশেষ আদালতে চার্জশিট জমা দেয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বিস্ফোরক আইন-সহ একাধিক ধারায় মামলা করা হয়। প্রথম চার্জশিটে ৯ জনের নাম থাকলেও পরে অতিরিক্ত চার্জশিটে আরও ৩০ জনের নাম যুক্ত করা হয়।

দীর্ঘ শুনানিতে আদালতে মোট ১০১ জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়। বিপুল পরিমাণ নথিও পরীক্ষা করা হয়। গত ৫ সেপ্টেম্বর শুনানি শেষে ১০ জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। তবে সেদিন সাজা ঘোষণা স্থগিত রাখা হয়েছিল। বুধবার সেই মামলাতেই তাঁদের সর্বোচ্চ সাজা ঘোষণা করা হল।

Hot this week

‘কোনও আইনি ভিত্তি নেই’ – সদ্যগঠিত পাকিস্তান-চিন সীমান্ত কমিশনের বিরোধিতায় ভারত!

পাকিস্তান ও চিনের সদ্যগঠিত যৌথ সীমান্ত কমিশন নিয়ে কড়া...

সেন্সর বোর্ডের নতুন সদস্য প্রসেনজিৎ, ১৮ সদস্যের তালিকায় রুপালি গঙ্গোপাধ্যায়ও

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে...

আদিবাসী স্কুলের হাল ফেরাতে ১৭ সেপ্টেম্বর থেকে তৎপর সিজেপি, ‘আদিবাসী স্কুল ঠিক করো’ অভিযানে নামছেন অভিজিৎরা

দেশের আদিবাসী স্কুলগুলির পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থার উন্নয়নের দাবিতে আগামী...

গ্রাহাম স্টেইনস হত্যাকাণ্ডে দারা সিং-র মুক্তির আবেদনে সায় দিল না ওড়িশা সরকার!

অস্ট্রেলীয় মিশনারি গ্রাহাম স্টেইনস ও তাঁর দুই শিশুপুত্রকে পুড়িয়ে...

কাজে না গিয়েই মাসে বেতন নিতেন ৭০ হাজার টাকা! দুর্নীতি ফাঁস কংগ্রেস বিধায়কের চিকিৎসক ভাইঝির!

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কাজে যোগ না দিয়েও মাসে মাসে প্রায়...

Topics

ট্রাম্পের চাপেই কি UPI লেনদেনে নয়া নিয়ম? কী জানানো হচ্ছে সরকারের তরফ থেকে?

উৎসবের মরসুমের আগেই UPI লেনদেনের ক্ষেত্রে নতুন ফি কাঠামো...

দলিতকে মারধরের অভিযোগে গ্রেপ্তার, ১০ দিনেই জামিন মিলল ‘হিন্দু বীর’ স্বতন্ত্র ভারদ্বাজের

দিল্লিতে এক দলিত ব্যক্তিকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হওয়া স্বতন্ত্র...

রাতে কোনও জমায়েত নয়, অশান্তি রুখতে নয়া নির্দেশিকা চালু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে!

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা আরও কড়া করতে একাধিক নতুন...

Related Articles

Popular Categories