Monday, November 23, 2026
28 C
Kolkata

‘মা-কাকিমা ছাড়া রোল পাবে না’, রচনাকে তীব্র কটাক্ষ কল্যাণের, শিক্ষার ডিগ্রি নিয়েও উঠল প্রশ্ন

গত কয়েকদিন ধরে তৃণমূল ছেড়ে বিতর্কে থাকা অভিনেত্রী ও হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

রচনা দলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন, তাঁর সেলিব্রিটি ইমেজ ব্যবহার করা হয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে তিনি সোচ্চার। জবাবে কল্যাণ বলেন, “উনি কি ছোট বাচ্চা মেয়ে নাকি? দিদি ডাকলে চলে গেলেন? ২০২৪ সালের আগে জানতেন না পার্থ-কেষ্ট গ্রেপ্তার হয়েছেন?”

কল্যাণ আরও দাবি করেন, রচনা তাঁর স্বামীর ঠিকাদারির কাজে সাহায্য চেয়েছিলেন। সেটা না হওয়ায় এখন রাগ করে বিভিন্ন কথা বলছেন। তিনি মিতালি বাগের উদাহরণ দিয়ে বলেন, “অঙ্গনওয়াড়ি কর্মী মিতালিকে মমতা সাংসদ বানিয়েছেন। শুধু নামই যথেষ্ট।”

রচনার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে কল্যাণ বলেন, “উচ্চ মাধ্যমিক পাশ করে এত প্রশ্ন করার ক্ষমতা কোথায়? লোকসভায় যা প্রশ্ন করেছেন সব অভিষেকের অফিস থেকে তৈরি করে দেওয়া। মা-কাকিমার রোল ছাড়া তো কেউ দেয় না।” শেষে তিনি বিদ্রোহী তারকাদের ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করে বলেন, তারকারাই দলটাকে শেষ করে দিচ্ছেন।

Hot this week

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

যোগীর ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ পড়ার দাবি, তথ্যপ্রমাণ চেয়ে চিঠি অবসরপ্রাপ্ত বিচারপতিদের

উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ১ কোটি ২৭ লক্ষ হিন্দুর...

তৃণমূল ছাড়ার পরই ইউসুফ পাঠানকে বিপুল ছাড়ে সরকারি জমি বরাদ্দ গুজরাটে!

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে নিজের চাওয়া জমি...

Topics

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

তৃণমূল ছাড়ার পরই ইউসুফ পাঠানকে বিপুল ছাড়ে সরকারি জমি বরাদ্দ গুজরাটে!

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে নিজের চাওয়া জমি...

ডিলিমিটেশন বিল পাশ করাতে মরিয়া বিজেপি, সাংসদ পিছু ১৫০ কোটি টাকার প্রস্তাবের অভিযোগ শিব সেনার

ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিল পাশ...

Related Articles

Popular Categories