Monday, November 23, 2026
25 C
Kolkata

রামের নামকে ভোটের অস্ত্র বানিয়েছে বিজেপি, দাবি কেজরিওয়ালের

অযোধ্যার রাম মন্দিরে দানের টাকা ও সামগ্রী চুরির অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। এবার এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করলেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, রামের নাম ব্যবহার করে ভোট চাওয়া হলেও গত আড়াই বছরে একবারও রাম মন্দিরে যাননি অমিত শাহ।

বুধবার সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেন, গত ৮৯১ দিনে অমিত শাহ বহুবার রাম মন্দিরের কথা বলেছেন এবং ভোট চেয়েছেন। কিন্তু কখনও রামলালার দর্শনে যাননি। এ নিয়ে তিনি শাহকে প্রশ্ন করেন, রাম মন্দিরে যাওয়ার প্রয়োজন কেন মনে হয়নি? রামের আশীর্বাদ নেওয়ার ইচ্ছেও কি নেই?

এরপর বিজেপিকে নিশানা করে কেজরিওয়াল বলেন, যারা সত্যিই ভগবান রামকে মানেন, তারা কখনও মন্দিরের দানের টাকা চুরি হতে দিতেন না। তাঁর অভিযোগ, বিজেপি শুধু রাজনৈতিক লাভের জন্য রামের নাম ব্যবহার করেছে। দেশের বহু রাজ্যে এবং কেন্দ্রে ক্ষমতায় আসার পরও রাম মন্দিরে গিয়ে কৃতজ্ঞতা জানানোর প্রয়োজন মনে করেনি।

নিজের দলকে ‘প্রকৃত সনাতনী’ বলে দাবি করে কেজরিওয়াল বলেন, আপ সনাতন মূল্যবোধ মেনে মানুষের জন্য কাজ করছে। তাঁর কথায়, পাঞ্জাবে স্কুল, মহল্লা ক্লিনিক এবং জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। শেষে তিনি দাবি করেন, রাম মন্দিরে চুরির ঘটনায় আসল দোষীদের আড়াল করা হচ্ছে।

Hot this week

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

যোগীর ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ পড়ার দাবি, তথ্যপ্রমাণ চেয়ে চিঠি অবসরপ্রাপ্ত বিচারপতিদের

উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ১ কোটি ২৭ লক্ষ হিন্দুর...

তৃণমূল ছাড়ার পরই ইউসুফ পাঠানকে বিপুল ছাড়ে সরকারি জমি বরাদ্দ গুজরাটে!

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে নিজের চাওয়া জমি...

Topics

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

তৃণমূল ছাড়ার পরই ইউসুফ পাঠানকে বিপুল ছাড়ে সরকারি জমি বরাদ্দ গুজরাটে!

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর অবশেষে নিজের চাওয়া জমি...

ডিলিমিটেশন বিল পাশ করাতে মরিয়া বিজেপি, সাংসদ পিছু ১৫০ কোটি টাকার প্রস্তাবের অভিযোগ শিব সেনার

ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিল পাশ...

Related Articles

Popular Categories