Sunday, June 21, 2026
35.1 C
Kolkata

খলকু মিয়া লস্কর ফুটবল ফাইনালে জয়ী গোবিন্দপুর

এনবিটিভি ডেস্ক: আজ ধলেশ্বর ফেরিঘাট মাঠে কালিনগর যুব সমাজের পরিচালনায় বরাকের দুটি শক্তিশালী দল কিছমত ক্লাব বনাম গোবিন্দপুর একাদশের মধ্যে অনুষ্ঠিত হলো স্বর্গীয় খলকু মিয়া লস্কর নাইন এ সাইড নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সূচনা হয় ফাইনাল খেলা। খেলার শুরু থেকেই উভয়দল হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতে ওঠে। কিন্তু নির্দিষ্ট সময় অবধি কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। খেলার নির্দিষ্ট সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলার সমাপ্তি ঘটাতে রেফারি ট্রাইব্রেকারে সিদ্ধান্ত নেন। ট্রাইব্রেকারে ও উভয় দল গোল ড্র করে রাখেন। অবশেষে লটারির মাধ্যমে ভাগ্যগুনে জয়ী হয় গোবিন্দপুর বাজার একাদশ। ফাইনাল খেলা অনুষ্ঠান শুরুর প্রথমেই আমন্ত্রিত অতিথি সবাইকে গামছা দিয়ে বরন করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা এআইউডিএফ নেতা খলিল উদ্দিন মজুমদার। কালিনগর সমবায় সমিতির চেয়ারম্যান সাদিক মজুমদার, তারিনপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি বাবলু লস্কর,প্রমুখ। বিজয়ী দলের হাতে যৌথভাবে নগদ দশ হাজার টাকা সহ ট্রফি তুলে দেন খলিল উদ্দিন মজুমদার সহ আমন্ত্রিত অতিথিরা। রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন সাদিক মজুমদার সহ অন্যান্যরা। এদিন ফাইনাল খেলার শুরু থেকেই আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত দর্শকদের মাইকিং করে অনেকবার করোনা ভাইরাসের গনসংক্রমন প্রতিরোধে সরকারি নির্দেশমতে মাস্ক ব্যবহার করতে অনুরোধ করা হলেও অনেকেই তা মানেননি। তবে আমন্ত্রিত সীমিত সংখ্যক অতিথিদের মুখে মাস্ক দেখতে পাওয়া গেছে। ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খলিল উদ্দিন মজুমদার সহ আরো দু একজন আমন্ত্রিত অতিথিরা।

Hot this week

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

মোদীর এআই সামিটে ‘বিশৃঙ্খলা’, হঠাৎ হাত তুলতে বলায় অস্বস্তিতে ছিলেন মার্কিন সংস্থা অ্যানথ্রোপিকের প্রধান!

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জগতের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব—ওপেনএআই-এর সিইও স্যাম...

থানায় ওসির চেয়ারে মন্ত্রী! গৌরীশঙ্কর ঘোষের ভাইরাল ছবি ঘিরে সরগরম রাজনৈতিক মহল

থানার ওসির চেয়ারে বসে থাকা রাজ্যের এক মন্ত্রীর ছবি...

এসআইআরে নাম বাদ গেলে অবিলম্বে সিএএ-তে আবেদন করুন – মতুয়াদের বার্তা খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে,...

পরিবেশের ক্ষতি করে শহরের উন্নয়ন! কাটা পড়তে পারে ১০৮০টি গাছ, মুম্বইয়ের ‘ট্রি অথরিটি’-র সিদ্ধান্তে সরব শিবসেনা(UBT)

শহরের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও পুনর্উন্নয়ন প্রকল্পের পথ সুগম...

Topics

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

Related Articles

Popular Categories