Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

কৃষি বিল বাতিলের দাবী ও রাজ্যে অরাজকতার বিরুদ্ধে কং-সিপিএমের যৌথ মিছিল পাণ্ডবেশ্বরে

এনবিটিভি: কেন্দ্র সরকারের নয়াকৃষি বিল বাতিল, রাজ্যে অরাজকতা, কয়লা ও বালির অবৈধ কারবার বন্ধ করার দাবিতে মিছিল করল কংগ্রেস- সিপিএম। রবিবার সকালে মিছিলটি শুরু হয় পাণ্ডবেশ্বর থানার ছত্রিশগন্ডা গ্রাম থেকে, খোট্টাডিহি গ্রাম হয়ে শেষ হয় আলিনগর এলাকায়। ২০২১ বিধানসভাকে সামনে রেখে জোর কদমে রাস্তায় সিপিএম। মিছিলে উপস্থিত ছিলেন সিপিএমের লোকাল কমিটির সম্পাদক মনোজ দত্ত, জামুড়িয়ার বাম বিধায়িকা জাহানারা খান, কংগ্রেসের পক্ষে ভক্তি চক্রবর্তী সহ দুই দলের প্রায় শ’পাঁচেক কর্মী সমর্থক। মিছিল শেষে মনোজ দত্ত জানান, নয়া কৃষি বিল কৃষক স্বার্থের পরিপন্থী । এই বিল কার্যকর হলে ধ্বংস হবে দেশের কৃষি কাজ । বহুজাতিক কোম্পানিগুলোর স্বার্থে কেন্দ্রের বিজেপি সরকার এই বিল কার্যকর করতে তৎপর হয়েছে । দেশের কৃষকরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে, বামপন্থীরা কৃষকদের এই আন্দোলনের পাশে রয়েছে । এছাড়াও রাজ্যে অরাজকতার বিরুদ্ধে সরব হন আজকের মিছিলে অংশ নেওয়া কং-বাম নেতারা । তাদের অভিযোগ রাজ্যে অরাজকতা চলছে । আইনের শাসন বলে কিছু নেই । ধারাবাহিক ভাবে লুট হচ্ছে কয়লা বালি মতো দেশের সম্পদ । শাসকদল ও পুলিশ প্রশাসনের একাংশের মদতে এই কারবার চলছে বলে অভিযোগ তাদের । বিধায়ক জাহারানা খান বলেন এই অবৈধ কারবার অবিলম্বে বন্ধ করতে হবে । এই কারবারে যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে । প্রশাসন অবিলম্বে পদক্ষেপ না নিলে আগামী দিনে ধারাবাহিকভাবে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলেও বিধায়ক জানান।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories