Tuesday, August 18, 2026
27 C
Kolkata

গান্ধীজির মূর্তির মুখ ও হাত কালো কাপড়ে ঢাকা, ছড়াল উত্তেজনা

রাতের অন্ধকারে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে জাতির জনক মহাত্মা গান্ধীর একটি মূর্তিকে ঘিরে অস্বাভাবিক ঘটনা ঘটেছে। স্টেশন বাজার চৌরাহায় থাকা গান্ধীজির পূর্ণাবয়ব মূর্তির মুখ ও হাত কালো কাপড়ে ঢেকে দেওয়া হয় বলে অভিযোগ।

সকালে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা বিষয়টি প্রথম দেখতে পান। এরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দ্রুত ভিড় জমে যায় বহু মানুষের।

স্থানীয়দের দাবি, এই কাজটি ইচ্ছাকৃত এবং নিন্দনীয়। তাঁদের অভিযোগ, জাতির জনকের মূর্তিকে এভাবে ঢেকে দেওয়া অত্যন্ত অসম্মানজনক ঘটনা। দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

অনেকে আরও জানান, ওই মূর্তির কাছেই পুলিশের সিসিটিভি ক্যামেরা রয়েছে। তাই ফুটেজ খতিয়ে দেখলেই কারা এই কাজ করেছে তা জানা সম্ভব বলে তাঁদের ধারণা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাটোয়া থানার পুলিশ। পুলিশ পুরো এলাকা ঘুরে দেখে এবং প্রাথমিকভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে এবং এর পিছনে কারা থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত এগোবে বলেও জানা গেছে।

এদিকে ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন।

Hot this week

অমিত মালব্য ‘আউট’ দীপক মাস্কে ‘ইন’! বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় বদল

সোমবার প্রকাশ করা হয়েছে নীতীন নবীনের নেতৃত্বাধীন নতুন পদাধিকারীদের...

মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যে চিদম্বরমের কটাক্ষ, ‘আমাকে বললে আমি গর্বই হতাম’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক...

‘জন গণ মন’-এর বদলে ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হোক, মুকেশের মন্তব্যে নতুন বিতর্ক

রবিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের মত জানান...

স্বাধীনতা দিবসের রাতেই তাহেরপুরে তাণ্ডব, ভাঙা হল বিরসা মুণ্ডা ও আম্বেদকরের মূর্তি

মহিষডাঙা মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা। শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে...

Topics

কি কারণে বিজেপি শাসিত রাজস্থানে সরকারি স্কুলে বহিরাগতদের প্রবেশ? বাইরে ছবি তলায় জারি কড়া নিষেধাজ্ঞা

রাজস্থানের সরকারি স্কুলগুলিতে নিরাপত্তা ও ছাত্রছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায়...

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে দিল্লি অভিযানের ডাক দিল পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা

প্রস্তাবিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরোধিতায় ফের আন্দোলনের পথে পাঞ্জাব...

Related Articles

Popular Categories