Wednesday, October 21, 2026
24 C
Kolkata

মানেকা ‘নিকৃষ্ট মহিলা’, বিজেপি নেত্রীকে আক্রমণ করলেন নিজের দলেরই বিধায়ক

নিউজ ডেস্ক : আবার বিতর্কের কেন্দ্রে বিজেপি নেত্রী মানেকা গান্ধী। এক পশু চিকিৎসকের সঙ্গে কথোপকথনের এক অডিও অনলাইনে ভাইরাল যাওয়ার পর পরই তাকে নিকৃষ্ট মহিলা বলে আক্রমণ করেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক। বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে এখনও নিরব মানেকা গান্ধী।

শনিবার বিজেপি বিধায়ক অজয় বিষ্ণই টুইটারে লেখেন, ‘‘পশু চিকিৎসক বিকাশ শর্মার সঙ্গে কথা বলার সময় বিজেপি সাংসদ মানেকা গান্ধী যে ধরনের শব্দ ব‍্যবহার করেছেন তাতে জব্বলপুরের ভেটেরিনারি কলেজ খারাপ এটা প্রমাণ হয়নি। কিন্তু উনি কত নিকৃষ্টএকজন মহিলা, তা প্রমাণ হয়ে গিয়েছে। আমি লজ্জিত উনি আমার দলের সাংসদ (নেত্রী নন)।’’

সম্প্রতি একটি অডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেই অডিওয় মানেকা গান্ধীকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এক পশু চিকিৎসকের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। জানা যাচ্ছে, ওই কথোপকথন গত ১৭ জুনের। একটি কুকুরের অস্ত্রোপচার নিয়েই সমস্যার সূত্রপাত। মানেকার অভিযোগ ছিল, ওই চিকিৎসক ঠিকমতো অস্ত্রোপচার করেননি। তিনি কার্যত হুমকির সুরে বলেন, ‘‘যদি কুকুরটা মারা যায়, আমি আপনার ল‌াইসেন্স বাতিল করিয়ে দেব।’’ এখানেই শেষ নয়, রীতিমতো ভর্ৎসনা করে মানেকাকে বলতে শোনা যায়, ‘‘আপনার বাবা ‌কী করতেন? বাগানের মালি ছিলেন নাকি নিরাপত্তারক্ষী? আপনি আদৌ শিক্ষিত?’’ অন্য একটি ক্লিপে তিনি ওই পশু চিকিৎসকের ক্লিনিক বন্ধ করিয়ে দেওয়ারও হুমকি দেন।

এই ঘটনার পর থেকে ভেটেনারি ডাক্তারদের সংগঠনের তরফ থেকে দেশজুড়ে কালো দিবস পালন করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে মোদি এবং লোকসভা স্পিকার ওম বিরলাকে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories