Tuesday, September 29, 2026
30 C
Kolkata

E20 নিয়ে মারুতি-টাটা-মাহিন্দ্রার উদ্বেগ! অটোমোবাইল সংগঠনকে আগেই সতর্ক করেছিল তিন সংস্থা

ইথানল মেশানো পেট্রোল নিয়ে কেন্দ্রের আশ্বাসের পরই নিজেদের অভিযোগ প্রত্যাহার করেছে ভারতের প্রধান অটোমোবাইল শিল্প সংগঠন সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (SIAM)। তবে এর মধ্যেই সামনে এসেছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির অভ্যন্তরীণ কিছু তথ্য, যা ইথানল মেশানো E20 পেট্রোলে দূষণ নিয়ে তাদের উদ্বেগের কথা প্রকাশ করেছে।রয়টার্সের হাতে আসা কয়েকটি অভ্যন্তরীণ ই-মেল অনুযায়ী, মারুতি সুজুকি, টাটা মোটরস এবং মাহিন্দ্রার মতো বড় গাড়ি সংস্থাগুলি গত কয়েক মাসে E20 পেট্রোলের নমুনা পরীক্ষা করে কিছু সমস্যার কথা জানিয়েছিল। প্রায় এক বছরে দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ২৫০টিরও বেশি নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় ১৮টি রাজ্যে পেট্রোলে ক্লোরাইডের মাত্রা বেশি পাওয়া যায়। পাশাপাশি বেশ কিছু নমুনায় অতিরিক্ত আর্দ্রতারও সন্ধান মেলে।E20 পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানো হয়। দূষণ কমানো এবং বিদেশ থেকে তেল আমদানির উপর নির্ভরতা কমানোর লক্ষ্যেই দেশজুড়ে এই জ্বালানি চালু করেছে কেন্দ্র। গত ১ এপ্রিল থেকে সাধারণ পেট্রোলের পরিবর্তে E20 ব্যবহারের সুযোগই কার্যত রয়েছে। ফলে গাড়ির মাইলেজ, ইঞ্জিনের কার্যক্ষমতা এবং যন্ত্রাংশের ক্ষয় নিয়ে বহু গাড়ি মালিকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।SIAM গত ২৮ জুলাই জ্বালানিতে দূষণ নিয়ে কেন্দ্রকে একটি চিঠি দিয়েছিল। পরে কেন্দ্রের তরফে E20 নিরাপদ বলে আশ্বাস দেওয়ার পর সংগঠনটি সেই চিঠি প্রত্যাহার করে নেয়। SIAM-এর দাবি, চিঠিতে থাকা কিছু পরিসংখ্যান আরও যাচাই করা প্রয়োজন ছিল। সংগঠনটি জানিয়েছে, পর্যাপ্ত নমুনা ও বৈজ্ঞানিক পরীক্ষার ভিত্তি না থাকায় নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি।তবে অভ্যন্তরীণ আলোচনায় ক্লোরাইড ও আর্দ্রতার মাত্রা নিয়ে উদ্বেগের কথা উঠে এসেছে। কয়েকটি নমুনায় ক্লোরাইডের পরিমাণ সরকারি নির্ধারিত ৩ পিপিএম সীমার তুলনায় অনেক বেশি ছিল। রাজস্থান, দিল্লি এবং মহারাষ্ট্রের নমুনাতেও এমন মাত্রা পাওয়া যায়। অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশের কয়েকটি নমুনায় আর্দ্রতার পরিমাণও নির্ধারিত সীমার চেয়ে কয়েক গুণ বেশি ছিল।গাড়ি সংস্থাগুলির একাংশের মতে, অতিরিক্ত ক্লোরাইড গাড়ির যন্ত্রাংশে ক্ষয় ধরাতে পারে। বেশি আর্দ্রতা জ্বালানি ভরার পর গাড়ি বন্ধ হয়ে যাওয়ার কারণও হতে পারে। মাহিন্দ্রার এক ই-মেলে দাবি করা হয়েছিল, কিছু ক্ষেত্রে জ্বালানিতে থাকা জৈব ক্লোরাইডের কারণে অল্প দূরত্বের মধ্যেই ইঞ্জিনে সমস্যা দেখা দিতে পারে।এদিকে কেন্দ্র E20 নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছে। পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী দাবি করেছেন, তেল সংস্থাগুলি ইতিমধ্যেই পেট্রোল পাম্পগুলিতে ব্যাপক পরীক্ষা চালিয়েছে এবং মাত্র চারটি দূষণের ঘটনা পাওয়া গিয়েছে। তবে E20 নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ এবং গাড়ির মাইলেজ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত অভিযোগ এখনও অব্যাহত রয়েছে।

Hot this week

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শাহী মসজিদের একাংশ ভেঙে দেওয়াক কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়ন, বাড়ছে বিক্ষোভ!

মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায় প্রায় ৬০০ বছরের পুরনো শাহী মসজিদের...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

Topics

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

‘নমো সেবা গাথা’য় অংশ নিতে আপত্তি, পড়ুয়াদের অভিযোগ ঘিরে স্কটিশ চার্চ কলেজে বিতর্ক

কলকাতার স্কটিশ চার্চ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজের...

বক্সায় ফিরছে বাঘ, হেলিকপ্টারে আনা হবে বাঘিনি! চার দিন বন্ধ থাকবে জঙ্গল

দীর্ঘদিন পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি...

Related Articles

Popular Categories