Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

দিরিলিস, কুরুলুস নির্মাতা মেহমেট বোজদাগ এবার সুলতান ফতিহ এর ওপর তৈরি করতে যাচ্ছেন নয়া সিরিজ

সাইফুল্লা লস্কর, এনবিটিভি ডেস্ক : বিশ্বব্যাপী অতীব জনপ্রিয় বিখ্যাত তুর্কি সিরিয়াল দিরিলিস আর্তুরুল এবং কুরুলুস উসমান এর প্রযোজক ও স্ক্রিপ্টরাইটার মেহমেট বিজদাগ আরো একটা ঐতিহাসিক ড্রামা সিরিয়াল বানানোর পরিকল্পনা করছেন। সাম্প্রতিক সময়ে দেওয়া এক ইন্টারভিউতে তিনি জানিয়েছেন এই সিরিয়ালটি হতে যাচ্ছে ৭ম ওসমানীয় সুলতান ও ১৪৫৩ সালে কনস্ট্যান্টিনোপল (ইস্তাম্বুল) বিজেতা ফাতিহ সুলতান মেহমেত খানের জীবনীর উপর। অনাদলু এজেন্সি সহ একাধিক তুর্কি সংবাদ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

তিনি সিরিয়ালটির স্ক্রিপ্ট লেখা শুরু করেছেন। এটি তার অন্যতম বড় ও দীর্ঘমেয়াদী একটি প্রজেক্ট হতে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন। আগামী কয়েক বছরের মাঝে এটি স্ক্রিনে দেখা যাবে আশা করা হচ্ছে।

উল্লেখ্য রাসুলুল্লাহ (সা.) তার জীবদ্দশায় কনস্ট্যান্টিনোপল জয়ের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। মুয়াবিয়াহ (রা.) সহ অনেক শাসক এই প্রাচীর বেষ্টিত দুর্ভেদ্য শহর জয় করার চেষ্টা করেও সফল হতে পারেননি। কিন্তু বহু শতাব্দী ধরে যে শহরটি মুসলিমদের বহু আকাঙ্ক্ষিত ছিল তা মাত্র ২১ বছর বয়সে আল্লাহর অশেষ কৃপায় সুলতান মেহমেত খান জয় করেছিলেন।

এই সুলতানের জীবনের উপর আগেও তুরষ্কে বেশ কয়েকটি প্রজেক্ট হাতে নেয়া হয়েছিল। এর আগে তার আগে ব্যাটল অফ এম্পায়ার নামক একটি জনপ্রিয় চলচ্চিত্র তৈরি হয়েছে। বোজদাগ এখন আজারবাইজানের সঙ্গে তুরস্কের যৌথভাবে নির্মিত হতে যাওয়া একটি সিরিজের কাজেও নিয়োজিত আছেন। জার শুটিং চলছে বোজদাগ ফিল্ম প্লাটুতে। বোজদাগ আশা প্রকাশ করেছেন তিনি এই প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories