Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

বাতিল হতে পারে মাধ্যমিক পরীক্ষা, এই অবস্থায় পরীক্ষা নেওয়া অসম্ভব, বলছে পর্ষদ

নিউজ ডেস্ক : মাধ্যমিক পরীক্ষা শুরু হতে বাকি নেই খুব বেশি দিন। করোনা পরিস্থিতির মধ্যেও নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে পড়ুয়ারা। কিন্তু এরই মধ্যে তাদের পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বলা হচ্ছে, বাতিল হতে পারে মাধ্যমিক পরীক্ষা। করোনা প্রাদুর্ভাবের কারণে সম্ভবত আপাতত হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা। ‘১ জুন থেকে পরীক্ষা নেওয়া অসম্ভব’, করোনা পরিস্থিতিতে এমনটাই মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ। কবে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে, কীভাবে মার্কশিট তৈরি এবং বিতরণ হবে, পর্ষদের সঙ্গে এই বিষয়ে আলোচনা চলছে সরকারের। ১ জুন থেকে মাধ্যমিক শুরু হওয়ার কথা ছিল। ১০ জুন পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা পিছোচ্ছে না বাতিল? সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় পর্ষদ। সদ্য শিক্ষা দপ্তরের দায়িত্ব গ্রহণ করেছেন ব্রাত্য বসু। তার ওপরই অনেক কিছু নির্ভর করছে আপাতত।

বর্তমানে রাজ্য জুড়ে ট্রেন চলাচল বন্ধ। করোনা পরিস্থিতিতে বিশাল সংখ্যক পরীক্ষার্থীদের  পরীক্ষাকেন্দ্রগুলিতে যাতায়াতের একটা বিরাট সমস্যা থাকছে। এছাড়াও লাগামছাড়়া করোনা সংক্রমণের হার। এমন পরিস্থিতিতে ১ জুন থেকে পরীক্ষার আয়োজন সম্ভব নয় বলেই মনে করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তবে এখনও পর্যন্ত পরীক্ষা নেওয়া বা না নেওয়ার ব্যাপারে চূড়ান্ত কোনো ঘোষণা করা হয়নি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। উল্লেখ্য এই বছরই CBSE বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories