Sunday, August 9, 2026
27.8 C
Kolkata

‘পুলিশ তো আমার ইশারায় চলে!’ দাপুটে তৃণমূল নেত্রী গ্রেফতার হতেই জুটল কাঁচা ডিম ও চড়

“আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, পুলিশ আমার কথায় ওঠে-বসে!”— পুত্রবধূকে মাঝরাস্তায় দাঁড়িয়ে এই ভাষাতেই হুমকি দিয়েছিলেন গাইঘাটার প্রভাবশালী তৃণমূল নেত্রী ইলা বাগচী। কিন্তু শেষরক্ষা হলো না। পারিবারিক হিংসা ও বধূ নির্যাতনের অভিযোগে রবিবার সকালে ঠাকুরনগরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করল পুলিশ। আর আদালতে নিয়ে যাওয়ার সময় ক্ষিপ্ত জনতার কাছ থেকে জুটল ‘চোর’ স্লোগান, কাঁচা ডিমের মার এবং চড়!

গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচীর দাপট একসময় গোটা এলাকায় ছিল প্রশ্নাতীত। প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এই নেত্রীর বিরুদ্ধে তাঁর পুত্রবধূ অর্পিতা বিশ্বাসের অভিযোগ মারাত্মক। অর্পিতার দাবি, বিয়ের পর থেকেই স্বামী মদ্যপ অবস্থায় তাঁর ওপর অত্যাচার চালাতেন, যাতে মদত ছিল শ্বশুর-শাশুড়ির। টিকতে না পেরে বাপের বাড়ি চলে গেলেও রেহাই মেলেনি। গত ১৫ জুন ঠাকুরনগর বাজারে যাওয়ার পথে অনুগামীদের নিয়ে অর্পিতার পথ আটকে মারধর ও রাজনৈতিক ক্ষমতার দাপট দেখানোর অভিযোগ ওঠে ইলা দেবীর বিরুদ্ধে।

এরই ভিত্তিতে থানায় লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ পদক্ষেপ করে। তবে গ্রেফতারির পর নিজেকে নির্দোষ দাবি করে রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন এই নেত্রী। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে পারিবারিক বিবাদ বলে এড়াতে চাইলেও, বিরোধীদের দাবি— রাজনৈতিক ক্ষমতা চলে যেতেই অবশেষে আইনের খাঁড়া নেমে এসেছে। ক্ষমতার অহংকার এবং জনরোষের এই কোলাজ এখন উত্তর ২৪ পরগনার অন্যতম সবচেয়ে বড় চর্চার বিষয়।

Hot this week

খাস কলকাতায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! উত্তপ্ত বেহালা

বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে বিজেপির অন্দরেই সংঘাতের অভিযোগকে কেন্দ্র...

UPI-তে টাকা কাটার পরিকল্পনার বিরুদ্ধে সরব বামেরা, কেন্দ্রকে সিদ্ধান্ত বদলের দাবি সিপিএমের

সম্প্রতি লোকসভায় ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’-এ বদল আনার...

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি, গাঙ্গেয় অঞ্চলে বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা

শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও...

“রাম মন্দিরে দুর্নীতি হয়নি, কেবল টাকা গুনতে গোলমাল…!” জানালো অডিট রিপোর্ট

অযোধ্যার রাম মন্দিরে চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কের...

Topics

জয়ন্তীতে রাস্তা তৈরির ভুয়ো বোর্ড, টেন্ডার ছাড়াই রাস্তা তৈরির দাবি ঘিরে উত্তপ্ত এলাকা

বৃহস্পতিবার একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা...

এবার ভারতের ওপর ১০০% শুল্ক চাপাবে আমেরিকা! রুশ তেল কেনার শাস্তি ট্রাম্পের

রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে...

Related Articles

Popular Categories