Wednesday, September 9, 2026
32 C
Kolkata

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সিন্দুক থেকে প্রায় ১৮ কোটি টাকার জাল নোট উদ্ধার! গ্রেফতার ম্যানেজার, তদন্তে নেপাল-যোগ

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিন্দুকেই মিলল কোটি কোটি টাকার জাল নোট! উত্তরপ্রদেশের সাহারানপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) একটি টাকা রাখার সিন্দুক থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৭ কোটি ২৯ লক্ষ টাকার জাল নোট। বিপুল পরিমাণ এই জাল নোট উদ্ধারের ঘটনায় আন্তর্জাতিক কোনও চক্রের যোগ থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের। বিষয়টি সামনে আসতেই তদন্তে নামে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।

সাহারানপুরের সোফিয়া মার্কেট এলাকায় পিএনবির ওই সিন্দুকের দায়িত্বে ছিলেন যে ম্যানেজার, তাঁকেই গ্রেফতার করেছে এনআইএ। এত বিপুল পরিমাণ জাল নোট কী ভাবে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিন্দুকে ঢুকল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি ঘিরে তদন্তকারীদের মধ্যেও তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।

প্রাথমিক তদন্তে এনআইএর অনুমান, এই ঘটনায় ব্যাঙ্কের একাধিক আধিকারিকের যোগ থাকতে পারে। সিন্দুকের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার ছাড়াও আরও দুই ব্যাঙ্ক আধিকারিক তদন্তকারীদের নজরে রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সিনিয়র ডিভিশনাল ম্যানেজার রবিকুমার কাঁসে। ইতিমধ্যেই ওই তিন আধিকারিককে সাসপেন্ড করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই বিপুল জাল নোটের ঘটনায় নেপাল-যোগ থাকতে পারে। নেপাল সীমান্তে অথবা নেপালে বসে থাকা কয়েকজনের মাধ্যমে এই চক্র পরিচালিত হয়ে থাকতে পারে বলে কিছু সূত্র পেয়েছে এনআইএ। সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

ব্যাঙ্কের মতো কঠোর নিরাপত্তাবেষ্টিত প্রতিষ্ঠানের সিন্দুকে এত বিপুল পরিমাণ জাল নোট কী ভাবে পৌঁছল, সেটিই এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পিছনে কতজন জড়িত এবং জাল নোটগুলি কোথা থেকে এসেছিল, তা খতিয়ে দেখছে এনআইএ।

Hot this week

হরমুজে মার্কিন সাবমেরিন আটক করল ইরান! ভিডিও প্রকাশ, পাল্টা হামলায় ফের উত্তেজনা আমেরিকা-ইরান সংঘাতের

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরানের তেলের ট্যাঙ্কারে...

উত্তরাখণ্ডে বন্ধ হল ২০টি মাদ্রাসা! অনুমোদনহীন প্রতিষ্ঠান অভিযোগে বিজেপি শাসিত সরকারের ‘লাগাম

অনুমোদন ও প্রয়োজনীয় নথি ছাড়াই চলা মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া...

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

জমি নিয়ে বিবাদ, পুলিশের সামনেই হাতাহাতির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র...

Topics

‘তদন্ত হবে, এফআইআর হবে, গ্রেপ্তারিও হবে’ – জিটিএ দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

পাহাড়ে উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য। আর সেই উন্নয়নের পথে...

‘ট্রিপল ইঞ্জিন’ সরকার, তবু কেন বিপর্যয়? দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে পড়ায় মৃত ৭ জন

বিজেপি শাসিত দিল্লির সত্য নিকেতনে ছ’তলা একটি বাড়ি আচমকা...

Related Articles

Popular Categories