Wednesday, September 9, 2026
32 C
Kolkata

হরমুজে মার্কিন সাবমেরিন আটক করল ইরান! ভিডিও প্রকাশ, পাল্টা হামলায় ফের উত্তেজনা আমেরিকা-ইরান সংঘাতের

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন হামলার পর পাল্টা আমেরিকার জর্ডান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে তেহরান। এর মধ্যেই আরও বড় দাবি সামনে আনল ইরান। হরমুজ প্রণালির কাছে আমেরিকার একটি অত্যাধুনিক চালকবিহীন ডুবোজাহাজ আটক করার কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি।

আইআরজিসির দাবি, ‘Dive-LD’ নামে ওই ডুবোজাহাজটি জলের নীচে অভিযান চালিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তাদের বাহিনী। হরমুজ প্রণালির প্রবেশপথের কাছে অভিযানটি চালানো হয় বলে জানিয়েছে তারা। আটক করার পর ডুবোজাহাজটির ছবি ও ভিডিয়োও প্রকাশ করা হয়েছে। সেখানে সেটিকে অক্ষত অবস্থায় দেখা যাচ্ছে বলে দাবি ইরানের।

ইরানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, বিশেষ অভিযানের মাধ্যমে যন্ত্রটি আটক করা হয়েছে। এটি সাধারণ সাবমেরিনের মতো নয়। Dive-LD একটি চালকবিহীন সাবমার্সিবল, যা মূলত অন্য বড় জাহাজ বা সামরিক প্ল্যাটফর্মের সহায়তায় জলে নামানো যায়। নজরদারি, তথ্য সংগ্রহ এবং সমুদ্রের নীচে বিভিন্ন ধরনের সামরিক কাজের জন্য এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়।

আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালির আকাশসীমায় একটি মার্কিন MQ-9 রিপার ড্রোনও তারা ভূপাতিত করেছে। একই সময়ে ওই ডুবোজাহাজটিকে খুঁজে বের করার জন্য আমেরিকা একাধিক MQ-1 ড্রোন ব্যবহার করেছিল বলেও ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তবে ইরানের বক্তব্য নিয়ে এখনও স্পষ্টতা নেই। মার্কিন সেনার তরফে জানানো হয়েছে, কয়েক দিন আগে তাদের একটি ডুবোজাহাজ জলের নীচে কাজ করার সময় বিকল হয়ে পড়েছিল। সেটিতে কোনও গুরুত্বপূর্ণ গোপন তথ্য বা বিশেষ রাডার সরঞ্জাম ছিল না বলেও দাবি করেছে তারা। তবে ইরান যে Dive-LD আটক করার কথা বলছে, সেটিই মার্কিন বাহিনীর বিকল হয়ে যাওয়া যন্ত্র কি না, তা নিশ্চিত করেনি আমেরিকা।

হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই পশ্চিম এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। বিশ্বের জ্বালানি সরবরাহের বড় অংশ এই পথ দিয়ে যাতায়াত করে। ফলে এই এলাকায় সামরিক সংঘাত বাড়লে তার প্রভাব আন্তর্জাতিক বাজারেও পড়তে পারে।

মার্কিন সামরিক প্রযুক্তি সংস্থা-এর তথ্য অনুযায়ী, Dive-LD প্রায় ১০ দিন পর্যন্ত টানা জলের নীচে থাকতে পারে। প্রায় ১৯,৭০০ ফুট গভীরতাতেও এটি কাজ করতে সক্ষম বলে দাবি করা হয়েছে। প্রতিটি যন্ত্রের আনুমানিক দাম ২৫ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ কোটি টাকা। ফলে ইরানের হাতে এমন একটি প্রযুক্তি চলে গেলে তা সামরিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Hot this week

জলের তলায় ভূতনি থানা-স্বাস্থ্যকেন্দ্র, ৪৮ ঘণ্টার বেশি বিদ্যুৎ নেই! বন্যায় বিপর্যস্ত মালদহ

টানা বৃষ্টিতে ফুলেফেঁপে ওঠা নদীর জল ঢুকে মালদহের বিস্তীর্ণ...

উত্তরাখণ্ডে বন্ধ হল ২০টি মাদ্রাসা! অনুমোদনহীন প্রতিষ্ঠান অভিযোগে বিজেপি শাসিত সরকারের ‘লাগাম

অনুমোদন ও প্রয়োজনীয় নথি ছাড়াই চলা মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া...

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

Topics

উত্তরাখণ্ডে বন্ধ হল ২০টি মাদ্রাসা! অনুমোদনহীন প্রতিষ্ঠান অভিযোগে বিজেপি শাসিত সরকারের ‘লাগাম

অনুমোদন ও প্রয়োজনীয় নথি ছাড়াই চলা মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া...

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

জমি নিয়ে বিবাদ, পুলিশের সামনেই হাতাহাতির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র...

‘তদন্ত হবে, এফআইআর হবে, গ্রেপ্তারিও হবে’ – জিটিএ দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

পাহাড়ে উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য। আর সেই উন্নয়নের পথে...

‘ট্রিপল ইঞ্জিন’ সরকার, তবু কেন বিপর্যয়? দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে পড়ায় মৃত ৭ জন

বিজেপি শাসিত দিল্লির সত্য নিকেতনে ছ’তলা একটি বাড়ি আচমকা...

Related Articles

Popular Categories